সময় কলকাতা ডেস্ক, ২৮ ডিসেম্বর: দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে ভারত দক্ষিণ আফ্রিকার ২০২৩-২৪ সালের টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে জোড়া সেঞ্চুরি দর্শকদের মুগ্ধ করতে বাধ্য। সকালে ভারতের হয়ে সেঞ্চুরি করলেন কেএলরাহুল। ধ্বংসের মধ্যে মাথা তুলে তিনি শতরান করলেন, তার ১০১ রানের সুবাদে ভারতীয় দল ২৪৫ রানের ইনিংস গড়ে তুলল। পাল্টা ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার হয়ে ডিন এলগার অপরাজিত থাকলেন ১৪০ রানে। তাঁর ব্যাটিংয়ের জোরেই দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে পাঁচ উইকেট হাতে রেখে ১১ রানে লিড নিতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের দুই নায়কের ইনিংস টেস্ট ক্রিকেটের সৌন্দর্যকে আরেকবার ফুটিয়ে তুলল।
রাহুল ও এলগার – দুই তারকা ক্রিকেটার বোঝালেন কেন মানসিকতা ও টেকনিকের দিক দিয়ে এগিয়ে থাকলে টেস্টে সফল হওয়া যায়।৪৮ তম ম্যাচে অষ্টম সেঞ্চুরি করলেন রাহুল। ৮৪ তম টেস্টে এলগারের এটি ১৩ তম শতরান। দ্বিতীয় দিনের দুই নায়কের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। রাহুল বা ডিন এলগারকে তাদের নিজেদের দিনে দুর্ভেদ্য মনে হলেও তাদের সেরা ইনিংস খেলা এখনও বাকি আছে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। টেস্টে দুজনেরই সর্বোচ্চ রান ১৯৯। এখন দেখার, তাদের ইনিংস সিরিজের প্রথম টেস্টে কতটা নির্ণায়ক হয়ে ওঠে।।
আরও পড়ুন বাইশ গজে প্রত্যাবর্তন ওয়েস্ট-ইন্ডিজের, একদিনের পর টি-টোয়েন্টি সিরিজেও হারাল ইংল্যান্ডকে


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়