স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ জানুয়ারি: অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে মুখ থুবড়ে পড়েছিল হরমনপ্রীত কউরের ভারত। তবে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করলেন তারা। শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে অজিদের ৯ উইকেটে উড়িয়ে দিল ভারতের মেয়েরা। বল হাতে তিতাস সাধু নিলেন চার উইকেট। বাংলার মেয়ের দাপটে ১৪১ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। রান তাড়া করতে নেমে ব্যাটে ঝড় তোলেন স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মা। এই ত্রয়ীর উপর ভর করে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিজেদের নামে করলেন হরমনপ্রীতরা।

টসে জিতে অষ্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। প্রথমে বল করার সিদ্ধান্ত ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে যায়। ভারতের আগ্রাসী বোলিংয়ের সামনে শুরু থেকে উইকেট হারাতে থাকে অষ্ট্রেলিয়া। উইমেন ইন ব্লুয়ের বোলিং বিভাগকে নেতৃত্ব দেন বাংলার তিতাস। অস্ট্রেলিয়ার হয়ে শুরুটা ভালই করেছিলেন দু্ই ওপেনার বেথ মুনি এবং অ্যালিসা হিলি। ১৭ রানে মুনিকে ফিরিয়ে সফরকারী দলকে প্রথম ধাক্কাটা দেন তিতাসই। পরের ওভারেই রেণুকা সিংয়ের বলে ফেরেন হিলি। ৮ রান করে আউট হন তিনি। ষষ্ঠ ওভারে পর পর দু’টি উইকেট নিয়ে অজিদের কোণঠাসে করে দেন সেই তিতাস। ওভারের পঞ্চম বলে তাহলিয়া ম্যাকগ্রাকে ফেরান তিনি। পরের বলেই আউট করেন দলের আর এক অভিজ্ঞ ক্রিকেটার অ্যাশলে গার্ডনারকে। বাংলার মেয়ের দাপটে দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি। ৩৩ রানে ৪ উইকেট পড়ে রীতিমত চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। সেখান থেকেও অস্ট্রেলিয়ার ইনিংস কম রানে বেধে রাখতে ব্যর্থ হয় ভারতীয় দল।

আরও পড়ুন: ফুটবলার ও কোচ হিসেবে জিতেছেন বিশ্বকাপ, প্রয়াত ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার জাগালো
এলিস পেরি এবং ফিবি লিচফিল্ডের লড়াকু জুটি অস্ট্রেলিয়াকে ভদ্রস্থ রানে পৌঁছে দেয়। যদিও দু’বার লিচফিল্ডের ক্যাচ ফস্কান ভারতীয় ফিল্ডাররা। শেষ পর্যন্ত তিনি ৩২ বলে ৪৯ রান করেন লিচফিল্ড। পেরির ব্যাট থেকে আসে ৩৭ রান। দশম ওভারের পর দ্রুত রান তুলতে থাকে অষ্ট্রেলিয়া। তবে আমানজ্যোতের বলে লিচফিল্ড ফিরতে আবার ম্যাচের দখল রাশ চলে যায় ভারতের হাতে। পেরিকে ফেরান শ্রেয়াঙ্কা পাটিল। শেষের দিকে ভারতীয় বোলারদের দাপটে ১৯.২ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় অজিদের ইনিংস। তিতাস সাধু পেয়েছেন মোট ৪ টি উইকেট। এছাড়াও শ্রেয়াঙ্কা পাটিল এবং দীপ্তি শর্মা পেয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন আমানজ্যোত ও রেণুকা।
ICYMI!
The Shafali Show in Navi Mumbai ????
WATCH her unbeaten 64*(44) ????????#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank https://t.co/XPpZ1B2Wsz
— BCCI Women (@BCCIWomen) January 5, 2024
রান তাড়া করতে নেমে সাবলীলভাবে রান তুলতে থাকেন ভারতের দুই ওপেনার। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা। প্রথম উইকেটে ১৩৭ রানের জুটি গড়েন দুজনে। একটা সময় মনে হতে থাকে ১০ উইকেটেই জিতে যাবে ভারত। কিন্তু লক্ষ্যমাত্রার থেকে পাঁচ রান দূরে থাকা অবস্থায় আউট হন স্মৃতি। ৫২ বলে ৫৪ রান করেন তিনি। মারেন ৭টি চার এবং ১টি ছয়। তবে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন শেফালি। তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ৬৪ রান। তাঁকে সঙ্গ দেন জেমাইমা রদ্রিগেস। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন তিতাস সাধু।


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর