Home » দুরন্ত আকে লোবা, বড় ব্যবধানে জয় লাল হলুদের

দুরন্ত আকে লোবা, বড় ব্যবধানে জয় লাল হলুদের

সময় কলকাতা : প্রথম ম্যাচে চার গোলে জয়ের পরে দ্বিতীয় ম্যাচেও পাঁচ গোল। ইস্টবেঙ্গল রয়েছে দুরন্ত ছন্দে। আইএসএলে দুই ম্যাচে ৯ গোল। চার্চিল ম্যাচে চার গোল দিয়ে নিজেদের গোলদুর্গ অক্ষত রাখলেও ইন্টার কাশীর বিরুদ্ধে একটি গোল হজম করতে হল। তবে আগের ম্যাচের চেয়ে গোলও হল শুক্রবার। ইন্টার কাশীর হোম গ্রাউন্ডে ইস্টবেঙ্গল এদিন ৩৫ মিনিটের মধ্যে ৪-১ গোলে এগিয়ে যায়। সৌজন্যে রামিরেজ ও আকে লোবা। আকে লোবা এদিন গোলের জন্য ছিলেন ক্ষুধার্ত। রামিরেজ ৭ মিনিটের মধ্যে নিখুঁত লবে দলকে এগিয়ে দেওয়ার পরে দ্বিতীয় গোল বিষ্ণুর। এরপরে আবার আক্রমণে ঝড় তুলে রামিরেজ পেনাল্টি আদায় করলে গোল করেন লোবা। আকে লোবার দ্বিতীয় এবং ইস্টবেঙ্গলের চতুর্থ গোল আসে বিপিনের ক্রস থেকে। বাজপাখির মতো ছোবল মেরে হেডে গোল করেন আকে লোবা। দ্বিতীয় অর্ধে রশিদ ও লোবা উঠে যাওয়ার পরে আর উল্লেকযোগ্য বিষয় লুকাসের গোল। এই জয়ে ইস্টবেঙ্গল দুটি ম্যাচে বড় ব্যবধানে জিতে এবং গোল পার্থক্য বাড়িয়ে নিয়ে আইএসএল টেবিলের শীর্ষে।

About Post Author