স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ জানুয়ারি: অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। তবে তাঁর ক্রিকেট জীবনে অন্তরায় ছিল চোট প্রবণতা। তার মধ্যেও যখন সুযোগ পেয়েছেন ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেট গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিলেন শন মার্শ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কয়েকমাস আগে অবসরের সিধান্ত নিলেন মার্শ। শনিবার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলেছেন তিনি। নিজের শেষ ম্যাচে ৪৯ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। নিজের দলকে জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা ছিল মার্শের। অবসরের ঘোষণার কথা জানাতে গিয়ে তিনি বলেছেন, “রেনেগেডসের হয়ে খেলা আমি উপভোগ করেছি। এই পাঁচ বছর কিছু দারুণ মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ পেয়েছি। যাদের সঙ্গে আমার বন্ধুত্বও তৈরি হয়েছে। আমার বিশ্বাস এই বন্ধুত্ব আজীবন অটুট থাকবে। আমাদের এই দলটা দুর্দান্ত। সতীর্থ হওয়ার পাশাপাশি ওরা আমার ভাল বন্ধু। আমাদের সদস্য এবং সমর্থকেরাও দারুণ। ক্রিকেট নিয়ে ওদের আবেগ দেখার মতো। আমার এই যাত্রায় সব সময় তাঁদের সমর্থন পেয়েছি।”
আরও পড়ুন: জমজমাট কলিঙ্গ সুপার কাপে জিতল এফসি গোয়া এবং ওড়িশা এফসি
ক্রিকেটের বাইরে তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি অস্টেলিয়ার কিংবদন্তি জিওফ মার্শের বড় ছেলে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের তারকা মিচেল মার্শের বড় ভাই। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে উত্থান মার্শের। আইপাইলের প্রথম সংস্করণে তাঁকে দলে নেয় প্রীতি জিন্টার কিংস একাদশ পঞ্জাব। আর অভিষেক মরসুমে দলের হয়ে দুরন্ত খেলেন শন মার্শ। সেই সুবাদেই ডাক পান অস্টেলিয়ার জাতীয় দলে। ২০০৮ সালে ব্যাগি গ্রিনদের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় শন মার্শের। ২০১১ সালে দেশের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে প্রথম সুযোগ পেয়েছিলেন তিনি।
আরও পড়ুন: BANGLADESH FOOTBALL FEDERATION:বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বড় অঙ্কের আর্থিক জরিমানা ফিফার
দেশের হয়ে শেষবার টেস্ট খেলেছিলেন ভারতের বিরুদ্ধে ২০১৯ সালে। ওই বছরেই শেষবার একদিনের ক্রিকেটে সুযোগ পেয়েছিলেন। যদিও দেশের ও বিদেশের টি-টোয়েন্টি লিগে চুটিয়ে খেলে গিয়েছেন। ২০১৯ সাল থেকে খেলেছেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। শনিবার বিগ ব্যাশ লিগে এই দলের হয়ে খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন শন মার্শ।


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান