Home » রামলালার প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষায় গোটা দেশ, অযোধ্যায় শুরু রামলালার প্রাণ প্রতিষ্ঠার আচার

রামলালার প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষায় গোটা দেশ, অযোধ্যায় শুরু রামলালার প্রাণ প্রতিষ্ঠার আচার

সময় কলকাতা ডেস্ক, ২২ জানুয়ারিঃ রামলালার প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষায় গোটা দেশ। মাহেন্দ্রক্ষণ উপস্থিত। আজ, ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। ৫০০ বছরের বন্দিদশা ঘুচিয়ে অবশেষে নিজ গৃহে প্রবেশ করবেন রামলালা। সোমবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে মন্দিরে পুজো-আচার। ইতিমধ্যেই ফুলের সাজে সেজে উঠেছে রাম মন্দির। মন্দির চত্বরও ফুল ও রঙ্গোলিতে সেজে উঠেছে। রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হয়েছে রামলালার বিরাজমান অর্থাৎ ছোট ছোট মূর্তিগুলি। এর মাধ্যমেই শেষ হয়েছে প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি। ইতিমধ্যেই রাম জন্মভূমিতে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ১২টা বেজে ৫ মিনিটে শুরু হবে সেই মাহেন্দ্রক্ষণ।

রামলালার মূর্তি নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর শুরু হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। সোনার মুদ্রা দিয়ে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নিজেই। গর্ভগৃহে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন পটেল, আরএসএস প্রধান মোহন ভগবত ও রাম মন্দিরের প্রধান পুজারী। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশ-বিদেশ থেকে আসছেন হাজারো অতিথি। রাজনীতিবিদ থেকে অভিনেতা, খেলোয়াড়-সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। অন্যদিকে, রাম মন্দিরের উদ্বোধনে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ ও নিরাপত্তা বাহিনী। থাকছে অ্যান্টি-ড্রোন সিস্টেমও।

আরও পড়ুন  উত্তুরে হাওয়ার আমেজ কলকাতায়, তারই মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

ইতিমধ্যেই ফুলের সাজে সেজে উঠেছে রাম মন্দির। মন্দির চত্বরও ফুল ও রঙ্গোলিতে সেজে উঠেছে। শুধু অযোধ্যাই নয়, রামলালাকে স্বাগত জানাতে সেজে উঠেছে গোটা উত্তরপ্রদেশ। রাম মন্দিরের উদ্বোধনে মধ্যমণি যেমন রামলালা, তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের উদ্বোধনের আগে ১১ দিনের এক বিশেষ আচার পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১২ জানুয়ারি থেকে এই বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছিল এবং এই সময় প্রধানমন্ত্রী ‘যম নিয়ম’ মেনে চলেছেন। চণ্ডীগড়ে দেড়শ কুইন্টাল লাড্ডু তৈরি হয়েছে। বৃহস্পতিবারই রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হয়েছে রামলালাকে। ১৫০ থেকে ২০০ কেজি ওজনের মূর্তিটি গর্ভগৃহের বেদীতে বসাতে ব্যবহার করা হয়েছে ক্রেন। এই মূর্তির পাশাপাশি প্রাচীন মূর্তি, যেটি বিগত ৭০ বছর ধরে অযোধ্যার পুজিত হচ্ছে, সেটিকেও রাখা হবে মন্দিরের গর্ভগৃহেই।

About Post Author