স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ জানুয়ারি: পরপর দুই ম্যাচে জয়ের সৌজন্যে বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেল ভারত। বৃহস্পতিবার গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দিলেন ভারতের ছোটরা। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০১ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১০০ রানে শেষ হয়ে যায় আইরিশদের ইনিংস।

রঞ্জি ট্রফিতে ধারাবাহিকতা দেখিয়েও জাতীয় দলে ব্রাত্য দাদা সরফরাজ। ইতিমধ্যে সরফরাজকে জাতীয় দলে নেওয়ার জন্য দাবি উঠছে ক্রিকেট মহলে। অন্যদিকে ব্যাট চালনায় যে দাদার থেকে কোনও অংশে তিনিও কম যান না, দক্ষিণ আফ্রিকায় প্রমাণ করলেন মুশির। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে যার বিধ্বংসী ইনিংসে নির্ভর করে আয়ারল্যান্ডকে হারাল ভারত। বৃহস্পতিবার তাঁর ব্যাট থেকে এল ঝকঝকে ১১৮ রান। ১০৬ বল খরচ করলেন তিনি। মারলেন ৯ টি চার ও ৪ টি ছয়। ভারতের হয়ে রান পেয়েছেন অধিনায়ক উদয়ও। চার নম্বরে নেমে ৮৪ বলে ৭৫ করেন তিনি। তৃতীয় উইকেটে মুশির-উদয় জুটিতে করলেন ১৫৬ রান। তাঁরা ছাড়াও ভারতের হয়ে উল্লেখযোগ্য রান করেন অর্শিন কুলকার্নি, আরাভেলি অবিনাশ ও শচিন ধসেরা। আয়রল্যান্ডের হয়ে তিন উইকেট নেন অলিভার রিলি। দুই উইকেট নেন জন ম্যাকনেলি।
2⃣ in 2⃣ for #BoysinBlue ????
A fine 4-wicket haul from Naman Tiwari helps #TeamIndia register a 201-run win over Ireland U19.
???? ICC/Getty Images
Scorecard ▶️ https://t.co/x26Ah72jqU#INDvIRE | #U19WorldCup pic.twitter.com/te6Oy2FQfX
— BCCI (@BCCI) January 25, 2024
আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনে ফের অঘটন, সেমিফাইনালে হার জোকোভিচের
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আইরিশরা। ৪৫ রানের মধ্যে ৮ উইকেট হারায় তারা। দশ নম্বরে নেমে ড্যানিয়েল ফর্কিনের লড়াকু ইনিংসের সৌজন্যে তিন অঙ্কের রান তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড। ৪০ বলে ২৭ রানে অপরাজিত থাকেন ফর্কিন। এছাড়া রিলি ১৫ রান ও হান্টার ১৩ রান করে আইরিশদের মুখরক্ষা করেন। ২৯.৪ ওভারে ১০০ রানে শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। ভারতের এদিনের সফলতম বোলার নমন তিওয়ারি। ৫৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ৩ টি উইকেট পেয়েছেন সাউমি পাণ্ডে। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন ধনুশ গৌড়া, মুরুগন অভিষেক এবং উদয়।

আয়ারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেল ভারত। প্রতিযোগিতায় গ্রুপের শেষ ম্যাচে আমেরিকার মুখোমুখি হবেন উদয়রা। সেই ম্যাচ এখন হয়ে দাঁড়াল কার্যত নিয়মরক্ষার।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার