Home » শুরু হল সংসদের বাজেট অধিবেশন, সংসদে হাঙ্গামা করা সাংসদদের ওয়ার্নিং দিলেন প্রধানমন্ত্রী

শুরু হল সংসদের বাজেট অধিবেশন, সংসদে হাঙ্গামা করা সাংসদদের ওয়ার্নিং দিলেন প্রধানমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক, ৩১ জানুয়ারিঃ ৩১ জানুয়ারি অর্থাৎ আজ থেকেই শুরু হল ২০২৪ সালের সংসদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন হবে ১০ দিনের। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী বাজেটও পেশ করা হবে ১ ফেব্রুয়ারি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যৌথ ভাষণের মধ্য দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ অধিবেশন। নতুন সংসদ ভবনে এই প্রথম বাজেট পেশ হবে। এদিন অধিবেশনের শুরুতে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণে উঠে এল নয়াদিল্লিতে জি২০ আয়োজন থেকে চন্দ্রযানের সাফল্য- নানা বিষয়ই।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: ৯৯ শতাংশ মানুষ পারেনি নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

অন্যদিকে, এদিন বাজেট অধিবেশনের শুরুতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তাঁর বক্তব্যে নারী ক্ষমতায়ন বিশেষ গুরুত্ব পেল। একইসঙ্গে তিনি বিরোধীদের উদ্দেশেও দিলেন বিশেষ বার্তা। সংসদে হাঙ্গামা করা সাংসদদের কার্যত ওয়ার্নিং দিয়ে এদিন মোদি বলেন, সংসদে সবাই নিজের কর্তব্য পালন করেন। তাঁর মধ্যে অনেকেই গণতন্ত্রের সম্মানহানি করেছেন। এই ধরণের সাংসদদের বলব, এই অন্তর্বর্তী বাজেটে আত্মপক্ষ সমালোচনা করুন।১০ বছর কী কী করেছেন, ভেবে দেখুন। যা যা হাঙ্গামা করেছেন, ভেবে দেখুন। যত তীক্ষ্ণই আলোচনা হোক না কেন, সংসদে এই ধরণের আচরণ কাম্য নয়। যারা সংসদে হাঙ্গামা করেছেন, তাঁদের কেউ মনে রাখবে না। বরং সংসদে ভালো বক্তব্য রাখার ক্ষেত্রে যাদের অবদান রয়েছে, তাদেরই মানুষ মনে রাখবে।’

উল্লেখ্য, চলতি বছরই লোকসভা ভোট। তাই ভোটের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। লোকসভা ভোটকে লক্ষ্য করে নরেন্দ্র মোদি সরকারের এবারের বাজেট জনমুখী হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বাজেট পেশের আগে মঙ্গলবারই সর্বদলীয় বৈঠক ডাকলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। এদিন দুপুরে সংসদের লাইব্রেরি ভবনে সর্বদলীয় বৈঠক হবে। কেন্দ্রের তরফে সংসদীয় সমস্ত রাজনৈতিক দলের নেতাদের এই বৈঠকে ডাকা হয়েছিল। এদিন সর্বদলীয় বৈঠকের শেষে সাংসদের সাসপেনশন প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করা হয়। রাজ্যসভার ১১ জন এবং লোকসভার ৩ জন সদস্যের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। অন্তর্বর্তী বাজেটের এই অধিবেশন চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া কোন কোন বিষয়গুলি সরকার পক্ষ তুলে ধরতে চায়, তার রূপরেখাও দেওয়া হয়। কেন্দ্রের তরফে সব রাজনৈতিক দলের নেতাদের এদিনের বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও কংগ্রেস বা তৃণমূল যোগ দেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। কেননা গতবারে বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে গরহাজির ছিল কংগ্রেস। তবে তৃণমূল যোগ দিয়েছিল এবং বাজেট সম্পর্কিত একাধিক দাবি জানিয়েছিল। চলতি বছরই লোকসভা ভোট। তাই ভোটের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ফলে এবারে বড় কোনও প্রকল্পের ঘোষণা হওয়ার সম্ভাবনা সাধারণত নেই। লোকসভা ভোটকে লক্ষ্য করে নরেন্দ্র মোদি সরকারের এবারের বাজেট জনমুখী হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা

About Post Author