সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : অবশেষে একজন বাঙালি ফুটবলারকে খুঁজে পাওয়া গিয়েছে যার থাকা বা না থাকা বড়ম্যাচে বড় দলকে ভীষণভাবে বেগ দিতে চলেছে। তাঁর নাম সৌভিক চক্রবর্তী। শনিবার আইএসলের ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের তিনি নেই। তাঁর না থাকার কারণ মোটেই সুপার কাপের ফাইনালে লাল কার্ড দেখা নয়। তিনি আইএসএলে ইতিমধ্যেই চারটি হলুদ কার্ড কুড়িয়েছেন। আর ফলে মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে বড় ম্যাচে গরহাজির থাকছেন সৌভিক। কার্লেস কুয়াদ্রাত স্বীকার করে নিয়েছেন সৌভিক চক্রবর্তীর মাঝমাঠে না থাকাটা দুশ্চিন্তার। সাম্প্রতিক সময়ে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল।ইস্টবেঙ্গল দুবার জিতলেও শনিবারের ডার্বিতে কাগজে-কলমে মোহনবাগান এগিয়ে । তাদের এগিয়ে থাকার অন্যতম ফ্যাক্টর লাল হলুদ জার্সি গায়ে সৌভিকের মাঠে না থাকা।
একদিকে সৌভিক নেই, অন্যদিকে বছরের প্রথম দিনেই গোয়ার হয়ে আইএসএলে নেমে পড়েছেন বোরহা হেরেরা। হায়দ্রাবাদের বিরুদ্ধে গোয়ার হয়ে যথারীতি নজর করেছেন বোরহা হেরেরা। কলিঙ্গ সুপার কাপে গ্ৰুপ স্টেজে মোহনবাগানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বোরহা, ফাইনালে উড়িষ্যার বিরুদ্ধে জয়ের অন্যতম কারিগর তিনি।
সৌভিক বা বোরহা নেই – কি ভাবছেন কার্লেস কুয়াদ্রাত তা মোটামুটি পরিষ্কার। তিনি জানিয়ে দিয়েছেন, দুজন নবাগত বিদেশী দলে না এসে পৌঁছনো পর্যন্ত চার বিদেশী নিয়েই চলতে হবে। তিনি এও বলেছেন সৌভিক ভালো খেলোয়াড়। তাঁর না থাকাটা নিয়ে তিনি ভাবছেন তাও পরিষ্কার করে দিয়ে। বোরহা – সৌভিক নেই। মহেশ যোগ দিয়েছেন এবং তবুও আরেকটি জায়গা ফাঁকা থেকে যাচ্ছে। সেক্ষেত্রে সুপারকাপ সেমিফাইনালের মত আবার কি বিষ্ণুকে মাছ মাঠে ব্যবহার করতে দেখা যাবে তাই দেখার।
আর এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার না থাকার জন্য এবং জাতীয় শিবির থেকে সব খেলোয়াড় ফিরে আসায় মোহনবাগান নিশ্চিতভাবে শক্তিবৃদ্ধি করেছে এবং শনিবারের ম্যাচে এগিয়ে মোহনবাগান। তবে মোহনবাগান শিবির শনিবারের ম্যাচে দুজনকে পাচ্ছে না। লিস্টন খোলাসো ও আসিস রাইয়ের সার্ভিস এই ম্যাচে পাবে না সবুজমেরুন। তবুও তারকাখচিত মোহনবাগানে এত বিকল্প রয়েছে হাবাসের হাতে – তাঁর প্রথম একাদশ বেশি নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গল কোচের মত দুশ্চিন্তায় নেই। তবুও স্রেফ কাগজে-কলমেই মোহনবাগান এগিয়ে । কে না জানে বড় ম্যাচে শেষ কথা বলে টেম্পারেমেন্ট! তাই ইস্টবেঙ্গল বাজিমাত করলেও অবাক হওয়ার কিছুই নেই। কারণ ইস্টবেঙ্গলের হয়ে শনিবার মাঠে থাকবেন ক্লেটন, মহেশ, ক্রেসপো, হিজাজির মত খেলোয়াড়রা যাদের ক্ষমতা আছে এককগুণে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার।।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে