স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ ফেব্রুয়ারি: দেশের জীবিত ক্রিকেটারদের মধ্যে তিনি ছিলেন প্রবীণতম (Eldest)। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দত্তজিরাও গায়কোয়াড় (Dattajirao Gaekwad)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। বরোদায় নিজের বাড়িতে মৃত্যু হল তাঁর। দেশের হয়ে মোট ১১ টি টেস্ট খেলেছিলেন দত্তজিরাও। তার মধ্যে ৪ টি টেস্টে দলকে নেতৃত্বও দিয়েছিলেন।

ভারতের প্রাক্তন অধিনায়ক ও দেশের মধ্যে জীবিত প্রবীণতম ক্রিকেটারের মৃত্যুর খবরটি প্রকাশ করেন ইরফান পাঠান। ভারতের ও বরোদার প্রাক্তন অলরাউন্ডার নিজের সমাজ মাধ্যমে লিখেছেন, “মতিবাগ ক্রিকেট মাঠের বাইরে বটগাছের তলায় দাঁড়িয়ে থাকতেন তিনি। বরোদা ক্রিকেটের জন্য আগামী প্রজন্মের তারকা খুঁজে বার করতে নিরলস পরিশ্রম করে গিয়েছেন দত্তজিরাও স্যার। বরোদা ক্রিকেটের ভবিষ্যত গড়ে দিয়েছিলেন তিনি। তাঁর অভাব আগামী দিনে অনুভব করা হবে। ক্রিকেটের জন্য এটা বিশাল ক্ষতি।”

প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়কের বাইরেও তার একটি পরিচয় রয়েছে। তিনি সম্পর্কে ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়ের বাবা। অংশুমান দীর্ঘদিন ভারতীয় দলে খেলেছেন। দেশের হয়ে ৪০ টি টেস্ট ও ১৫ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। দত্তজিরাও গায়কোয়াড়ের মৃত্যু ভারতীয় ক্রিকেটে একটি যুগের অবসান।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে