স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ জানুয়ারি: কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। তবে গুলিবোমার শব্দে প্রায়শই উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা অঞ্চলটি। তবে সাম্প্রতিক সময়ে শান্তি ফিরেছে কাশ্মীরে। অনেক ক্রিকেটারও উঠে আসছেন উত্তর ভারতের এই অঞ্চল থেকে। এবার কাশ্মীরে দেখা গেল এক বিরল দৃশ্য। ভূস্বর্গের রাস্তায় ব্যাট হাতে নামলেন ক্রিকেটের ভগবান (GOD OF CRICKET) সচিন রমেশ তেণ্ডুলকর (SACHIN RAMESH TENDULKAR)। স্থানীয় তরুণদের সঙ্গে চুটিয়ে ক্রিকেট খেললেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী।

ক্রিকেট থেকে দীর্ঘদিন অবসর নিয়েছেন সচিন। যদিও ক্রিকেটের একাধিক কর্মকাণ্ডে এখনও দেখা যায় লিটল মাস্টারকে। যখনই সুযোগ পান ব্যাট হাতে নেমে পড়েন। এবারও তার ব্যতিক্রম হল না। সপরিবারে কাশ্মীরে ঘুরতে গিয়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভা। পুলওয়ামার একটি ব্যাট প্রস্তুতকারক সংস্থার কারখানায় গিয়েছিলেন তিনি। যাওয়ার রাস্তায় অন্যমেজাজে পাওয়া গেল সচিনকে। সেখানে রাস্তার ধারে ক্রিকেট খেলছিলেন একদল যুবক। ভূস্বর্গে ক্রিকেট খেলার লোভ সম্বরণ করতে পারেননি ক্রিকেটের ঈশ্বর। গাড়ি থেকে নেমে সটান পৌঁছে যান তাদের কাছে। তারাও প্রস্তুত ছিলেন না সেই মুহূর্তের জন্য। তাদের কাছ থেকে ব্যাট চেয়ে খেলতে শুরু করেন সচিন। ব্যাট হাতে স্বমেজাজে পাওয়া যায় তাকে। কখনও স্ট্রেট ড্রাইভ, কখনও কভার ড্রাইভ আবার কখনও স্যুইপ মারলেন একদম ‘সচিনীয়’ কায়দায়। গলি ক্রিকেটে ব্যাটের হাতল দিয়েও শট মারা হয়। সেই শটও দেখা গেল তার ব্যাট থেকে।
Cricket & Kashmir: A MATCH in HEAVEN! pic.twitter.com/rAG9z5tkJV
— Sachin Tendulkar (@sachin_rt) February 22, 2024
অরও পড়ুন: UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগে আটকে গেল বার্সেলোনা, ধাক্কা আর্সেনালের
তিনি যখন ব্যাট করছেন তখন কাছে দাঁড়িয়ে সেই মুহূর্তকে ক্যামেরাবন্দী করলেন স্ত্রী অঞ্জলি ও কন্যা সারা। একটা সময় যার ব্যাটিং দেখার জন্য অপেক্ষা করতে হত। ছুটে যেতে হত মাইলের পর মাইল। যার ব্যাটিংয়ের সঙ্গে জড়িয়ে ছিল আবেগ। সেই তারকাকে নিজেদের মধ্যে পেয়ে আনন্দ ধরে রাখকে পারেনি উপত্যকার মানুষ। তাকে এক ঝলক দেখার জন্য মাঠের বাইরে হাজির হন স্থানীয়রা। সবার আব্দার মেটালেন ক্রিকেটের ভগবান। ছবি তুললেন সবার সঙ্গে।


More Stories
পন্থের নয়া কীর্তি
বদলা! বাংলাদেশকে দুরমুশ করল অস্ট্রেলিয়া, স্টার্কের দশ উইকেট
স্টেইনকে টপকালেন স্টার্ক, ৪০০ উইকেট ক্লাবের মাইলফলকের ইতিহাসে নতুন সংযোজন