Home » Bengali Fish Recipe:পাতুরি কিংবা ঝোল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন পমফ্রেট মাছের দো পেঁয়াজা

Bengali Fish Recipe:পাতুরি কিংবা ঝোল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন পমফ্রেট মাছের দো পেঁয়াজা

সময় কলকাতা ডেস্ক, ১৩ মার্চঃ পমফ্রেট মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ঝোল হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে পমফ্রেট মাছ। দো পেঁয়াজা মানেই কি মটন? অথবা চিকেন? সেই দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন পমফ্রেট মাছের দো পেঁয়াজা। পমফ্রেট মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন পমফ্রেট মাছের দো পেঁয়াজা। পোলাও কিংবা সাদা ভাতের একেবারে জমে যাবে পমফ্রেট মাছের দো পেঁয়াজা। পমফ্রেট মাছের দো পেঁয়াজা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  Daspur Fire:দাসপুরে ধূপকাঠির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! ৩৫ কোটি টাকা ক্ষতির আশঙ্কা, কাজ হারিয়ে মাথায় হাত কর্মীদের

উপকরণ
পমফ্রেট মাছ- ৫ পিস
ঘি- ২ টেবিল চামচ
লঙ্কার গুঁড়ো- ২ চা চামচ
টমেটো বাটা- আধ কাপ
টকদই- ২ টেবিল চামচ
আদা-রসুন বাটা- ২ চামচ
হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
ধনে গুঁড়ো- ২ চা চামচ
গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ
পেঁয়াজ ২/৩টি
লেবুর রস- ১ চা চামচ
ধনেপাতা- আধ কাপ
মাখন- ১ চা চামচ
নুন- স্বাদমতো


রন্ধন প্রণালী
প্রথমেই কড়াইতে তেল গরম করে পমফ্রেট মাছ হালকা করে ভেজে তুলে রাখুন। এবার মাছের টুকরোগুলোর মধ্যে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো,দই, হলুদ গুঁড়ো মিশিয়ে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। কড়াইতে ঘি দিয়ে তারমধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিন। এরপর তাতে আদা, রসুন এবং পেঁয়াজ কুচি দিন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর টমেটো পিউরি দিয়ে সব মশলা ভাল করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এবার কড়াইতে কাতলা মাছ দিয়ে নাড়তে থাকুন। ১৫-২০ মিনিট কষিয়ে নেওয়ার পর মাছের টুকরোগুলো একটি পাত্রে আলাদা করে তুলে রাখুন। এবার গ্রেভির মধ্যে মাখন ছড়িয়ে দিয়ে ৫ মিনিটের জন্য রেখে দিন। এরপর ওপর ঘি ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। ওপর থেকে সরু সুরু করে কাটা আদা, ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। গরম গরম সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন পমফ্রেট মাছের দো পেঁয়াজা।

#BengaliFishRecipe

#latestbengalinews

About Post Author