সময় কলকাতা ডেস্ক:- নিউটাউনের পাথরঘাটা পঞ্চায়েতের লস্করআটি বাজারে রক্তদান শিবির ঘিরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র গণ্ডগোল। শনিবার এই সমাজসেবামূলক অনুষ্ঠানে হঠাৎই উত্তেজনা চরমে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূল নেতা বাহার আলী লস্করের গোষ্ঠীর সাথে ‘কালো’ নামে পরিচিত অপর একটি গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা, যা মুহূর্তের মধ্যেই চেয়ার ছোড়াছুড়ির রূপ নেয়। আতঙ্ক ছড়ায় উপস্থিত জনতার মধ্যে।
জানা গেছে, ঘটনার সময় মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তিনি দ্রুত হস্তক্ষেপ করে দুই পক্ষকে শান্ত করেন। মঞ্চেই দুই গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে হাত মেলাতে দেখা যায় তাঁকে।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সব্যসাচী দত্ত গণ্ডগোলের কথা সম্পূর্ণ অস্বীকার করেন।
তবে স্থানীয় বাসিন্দারা ও রাজনৈতিক মহলের একাংশ এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলছে—তৃণমূলের অন্দরে কি গোষ্ঠীকোন্দল এতটাই প্রকট? যেখানে রক্তদান শিবিরের মতো সামাজিক অনুষ্ঠানেও এমন অশান্তির ছবি দেখা দিচ্ছে।


More Stories
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি