Home » WPL : মেয়েদের ফাইনালে ব্যাঙ্গালোর দিল্লি মুখোমুখি

WPL : মেয়েদের ফাইনালে ব্যাঙ্গালোর দিল্লি মুখোমুখি

সময় কলকাতা ডেস্ক, ১৬ মার্চ :ভারতে মহিলাদের ক্রিকেটের ২০২৪ সালের প্রিমিয়ার লিগে বা WPL টুর্নামেন্টের ফাইনালে উঠল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রমীলা দল । তারা শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্স প্রমীলা দলকে হারাল এলিমিনেটর পর্বে।

WPL এর প্রসঙ্গে বলা যায়, এখন মেয়েদের সীমিত ওভারের ম্যাচ দর্শক টানছে।প্রায় প্রতিটি ম্যাচ টানটান উত্তেজনায় ভরা। মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে মেয়েদের WPL।মহিলাদের প্রিমিয়ার লিগ বা ক্রমশ জনপ্ৰিয় হয়ে ওঠা ২০২৪ ডবলুপিএলের ফাইনালে মুখোমুখি হতে চলেছে রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস । এবারের মেয়েদের টি টোয়েন্টি টুর্নামেন্ট WPL 2024 সালের খানিকটা চমক দিয়েই পৌঁছে গেল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মেয়েরা ।

আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। আরসিবি-র মেয়েরা এদিন যে জিতল তার কৃতিত্বের সিংহভাগই বোলারদের। মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে মাত্র ১৩৬ রানের জয়ের লক্ষ্য মাত্রা রেখেছিল ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের ১৩৫ রানের ইনিংসের প্রায় অর্ধেক রান করেন এলিসি পেরি। তিনি ৬৬ রান করেন। মুম্বাইয়ের ব্যাটিংয়ের শুরুর দিকে মনে হয়েছিল RCBW র আশা নেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের মেয়েদের ১৩০-৬ রানে বেঁধে রাখতে সক্ষম হয় ব্যাঙ্গালোরের বোলাররা। শ্রেয়াঙ্কা পাতিল ছিলেন ব্যাঙ্গালোরের বোলারদের মধ্যে সেরা। তিনি মাত্র ১৬ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন। মুম্বাই দলের হয়ে দলনায়িকা হরমনপ্রীত কৌর সর্বাধিক ৩৩ রান করেন। আগামী ১৭ মার্চ WPL ফাইনাল অনুষ্ঠিত হবে।।

About Post Author