Home » কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কতদিন চলবে দুর্যোগ? জেনে নিন হাওয়া অফিসের বড়ো আপডেট

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কতদিন চলবে দুর্যোগ? জেনে নিন হাওয়া অফিসের বড়ো আপডেট

সময় কলকাতা ডেস্ক, ২৩ মার্চঃ দোলেও বৃষ্টির চোখ রাঙানি। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বসন্তেও আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর এখনই স্বস্তির কোনও আপডেট দিতে পারছে না। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। দিনভর মেঘলা থাকবে আকাশ। ভরা বসন্তে ঝড়-বৃষ্টির তাণ্ডব চলবে মঙ্গলবার পর্যন্ত। তবে রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেই ফের বাড়বে তাপমাত্রা পারদ। দিনের তাপমাত্রা ছয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন   OPTICAL ILLUSION: অতি মেধাবিদের জন্য, নিচের ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধাটির সমাধান করতে পারবেন?

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় দুপুর থেকেই তুমুল বৃষ্টি শুরু হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত এমন দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে। এদিকে, রবিবার থেকে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে শুরু করবে। ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৯ থেকে ৯২ শতাংশ।

পূর্বাভাস বলছে, বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বাধিক ৪০-৫০ কিলোমিটার হতে পারে। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে। এদিকে, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তিন জেলায়। এই তিনটি জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গের উত্তরের কিছু জেলা, সিকিম, তেলঙ্গানা, অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকা এবং কেরালায় ঝড়-বৃষ্টি চলবে।

About Post Author