সময় কলকাতা ডেস্ক, ২৫ মার্চ: দীর্ঘ অপেক্ষার অবসান। বাংলায় দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি। রবিবার রাজধানীতে বিজেপির সদর দফতর থেকে এ রাজ্যে মোট ১৯ টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে সেই প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা দিয়েছে বিতর্ক। তালিকায় দেখা গিয়েছে কাউকে সম্বোধন করা হয়েছে রাজমাতা বলে, তো কাউকে সম্বোধন করা হয়েছে জাস্টিস বলে। যা নিয়ে ইতিমধ্যে পদ্ম শিবিরকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস।

লোকসভা নির্বাচনে প্রত্যাশা মত প্রার্থী হয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে প্রার্থী করা হয়েছে। কৃষ্ণনগর কেন্দ্র থেকে গেরুয়া শিবির প্রার্থী করেছে রাজবাড়ির কুলবধূ অমৃতা রায়কে। তিনি লড়বেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। উত্তর কলকাতায় আবার প্রার্থী করা হয়েছে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়। তিনি লড়বেন এক সময়ে তাঁর ‘সহযোগী’ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কিন্তু এই তিনজনের নামের আগে যে সম্মানসূচক শব্দ ব্যবহার করা হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যে রকম হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ‘জাস্টিস’ শব্দটি। কৃষ্ণনগরের প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ‘রাজমাতা’। বরাহনগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের নামের সঙ্গে লেখা হয়েছে ‘ডক্টর’। এই শব্দগুলি নিয়ে আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল।
Please clarify @BJP4Bengal–
1. India became a republic in 1950; all royal titles are nugatory. Calling little-known Khuri Maa “Rajmata” is laughable & offensive in our democratic polity
2. Abhijit Gangopadhyay has resigned as Cal HC judge before joining BJP. How can he be… pic.twitter.com/wsrbHgANWS— Nilanjan Das (@NilanjanDasAITC) March 24, 2024
আরও পড়ুন: BJP| Rekha Patra| মোদির পছন্দেই বসিরহাটে পদ্ম শিবিরের প্রার্থী সন্দেশখলির রেখা
শব্দগুলি নিয়ে এক্স হ্যান্ডেলে তৃণমূলের সমর্থক নীলাঞ্জন দাস বিজেপিকে কটাক্ষ করে তিনটি প্রশ্ন তুলেছেন। নীলাঞ্জন বাবু লিখেছেন, “প্রথমত, ১৯৫০ সালে ভারত একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। সমস্ত রাজকীয় উপাধি অকেজো বলে ঘোষণা করা হয়। স্বল্প পরিচিত খুড়ি মাকে “রাজমাতা” বলা আমাদের গণতান্ত্রিক রাজনীতিতে হাস্যকর এবং আপত্তিকর। দ্বিতীয়ত, বিজেপিতে যোগদানের আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে পদত্যাগ করেছেন। কিভাবে তাকে “বিচারপতি” হিসাবে উল্লেখ করা যেতে পারে? তৃতীয়ত, তাপস রায় কবে থেকে “ডক্টর” হয়েছেন? শেষ হলফনামা অনুযায়ী তিনি বিএসসি, এলএলবি। যাই হোক, তার ডক্টরেট বিষয় কি? পুরো রাষ্ট্রবিজ্ঞান।” বঙ্গ বিজেপিকে নিজের পোস্টে ট্যাগ করে প্রশ্নগুলি করেছেন নীলাঞ্জন বাবু। একই সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে পোস্টে ট্যাগ করে দৃষ্টি আকর্ষণ করেছেন এই তৃণমূল সমর্থক। তৃণমূলের এই কটাক্ষের কী জবাব দেয় পদ্মফুল শিবির, সেটাই এখন দেখার।


More Stories
জেলা সংসদীয় সভাপতির পদ ছাড়লেন কাকলি, নাম না করে কাকে আক্রমণ?
পুলিশের জালে তৃণমূল নেত্রী, তোলা হল বারাসাত আদালতে
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা