সময় কলকাতা ডেস্ক, ২৬ মার্চ : মসজিদে সন্ধ্যের নামাজ শেষ করে বাড়ি ফেরা আর হয় নি ছেলেটির। একদিন পরে তার দেহ পাওয়া গেল বস্তাবন্দি অবস্থায় এলাকারই এক দর্জির বাড়ির পেছনে। পুলিশ জানিয়েছে ২৩ লক্ষ টাকা মুক্তিপণ না পেয়ে ছেলেটিকে খুন করে বস্তায় পুরে ফেলেছিল সালমান মৌলভি নামের অভিযুক্ত। পুলিশ তাকে গ্রেফতার করেছে।নৃশংস ঘটনাটি মহারাষ্ট্রের থানের বদলাপুরের । কেন এই খুন?
#badlapurmurder বদলাপুরের গোরেগাঁও গ্রামের ঘটনা মর্মান্তিক ও শিহরণ জাগানোর মত।পুলিশ জানিয়েছে তারা সালমানকে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানতে পেরেছে। নতুন বাড়ি করার অভিপ্রায় ছিল সালমানের। সেজন্যই নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ছেলেটিকে রবিবার সন্ধ্যেবেলা অপহরণ করেছিল সালমান। এরপরে ছেলেটির বাবা মুদ্দাসিরকে ফোন করে। ২৩ লক্ষ টাকা দাবি করে। ফোন কেটে যাওয়ার পরে বাবা প্রতিবেশীদের জানালে শুরু হয় নিখোঁজ ছেলেটির খোঁজ। ইতিমধ্যেই টাকার আশা নেই দেখে নিজের অপরাধের প্রমাণ লোপাট করতে সালমান নাবালকটিকে খুন করে বস্তাবন্দি করে ফেলে। পাশাপাশি এলাকাবাসী খোঁজ চালাতে থাকে।বিভিন্ন তথ্য প্রমাণ থেকে জানা যায় সালমানের সঙ্গে শেষবার ছেলেটিকে দেখা গিয়েছিল। সালমানকে চেপে ধরলে প্রথমে সে অস্বীকার করলেও পরে বাড়তে থাকা চাপের সামনে এসে নতি স্বীকার করে। পুলিশ আসে। সালমান মৌলভীর বাড়ির পেছন থেকে উদ্ধার হয় ছেলেটির দেহ দেহ। গ্রেফতার করা হয় সালমানকে।পুলিশ জানিয়েছে, যে ফোন থেকে সে মুক্তিপণ দাবি করে ফোন করেছিল সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন হোলির সকালে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে ভস্ম আরতির সময় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে গেলেন ১৩ জন পুরোহিত
#Latestbengalinews


More Stories
জল্পেশ মন্দিরে ‘গভীর আস্থা’ মুখ্যমন্ত্রীর
বারাসাতে প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে বিজেপি সমর্থকদের হামলা ও ভাঙচুর
ফিফা বিশ্বকাপ ফাইনালে জিতবে কারা? ফুটবল তারকারা ও কোচেরা কি বলছেন?