Home » Swami Smaranananda: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ

Swami Smaranananda: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ

সময় কলকাতা ডেস্ক, ২৭ মার্চঃ প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। মঙ্গলবার রাতে দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেলুড়মঠের নিজস্ব শ্মশানেই শেষকৃত্য সম্পন্ন হবে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজের। বেলুড় মঠের পক্ষ থেকে জানানো হয়েছে, শেষকৃত্যের আগে বেলুড় মঠের সাংস্কৃতিক ভবনে শায়িত থাকবে মহারাজের পার্থিব দেহ। বুধবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন ভক্ত ও অনুরাগীরা।

আরও পড়ুন   Baltimore Bridge Collapse : আমেরিকায় পণ্যবাহী জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল সেতু! বহু হতাহতের আশঙ্কা, ভাইরাল ভিডিয়ো

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন স্বামী স্মরণানন্দ। এরপরই তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। মঙ্গলবার রাত ৮টা ১৪ মিনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মহারাজের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মঠ ও মিশনে ভক্তদের মধ্যে। ২০১৭ সালে ষোড়োশ মহারাজের দায়িত্বভার গ্রহণ করেছিলেন স্বামী স্মরণানন্দ। গত বছর সেপ্টেম্বরের মাসের শেষের দিকে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন স্বামী স্মরণানন্দজি মহারাজ। তাঁকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার উন্নতি হলে নরেন্দ্রপুরে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।

আরও পড়ুন   Mohammedan Sporting Club: দলগঠনে মোহনবাগান-ইস্টবেঙ্গলকে কড়া টক্কর দিতে চলেছে ময়দানের তৃতীয় প্রধান

কিছুদিন আগে ফের তিনি অসুস্থ হলে পুনরায় পিয়ারলেস হসপিটালে ভর্তি করা হয় তাঁকে। সেখান থেকে তাঁকে রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। গত ৩ মার্চ রাতে আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রেসিডেন্ট মহারাজকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তারপর থেকে টানা ২৩ দিন তিনি ভেন্টিলেশন সাপোর্টেই ছিলেন। অসুস্থ থাকা অবস্থায় গত ৫ মার্চ মহারাজকে দেখে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাসপাতালে দেখা করে গিয়েছেন মহারাজের সঙ্গে। এদিন মহারাজের মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

#SwamiSamaranandaMaharaj

#latestbengalinews

About Post Author