স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ মার্চ: চল্লিশের কোঠায় পা রাখলেই ক্রীড়াবিদদের অবসরের দিনক্ষণ নিয়ে শুরু হয় গুঞ্জন। তবে এরকম অনেক ক্রীড়াবিদ অতীতে ছিলেন বা বর্তমানে রয়েছেন যাদের কাছে বয়স কেবলই একটা সংখ্যা। সেই সব ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে অবশ্যই পড়েন লিওনেল মেসি (Lionel Messi)। আগামী ২৪ জুন ৩৬ অতিক্রম করে ৩৭ বছরে পা রাখবেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। এখনও আমেরিকার সকার লিগের পাশাপাশি জাতীয় দলের হয়ে দাপিয়ে খেলছেন তিনি। বাঁ পায়ের জাদুতে এখনও ক্লান্তির ছাপ পড়েনি এলএমটেনের। কিন্তু এসবের মধ্যেও তার অবসর নিয়ে চলছে জল্পনা। আসলে ভক্তরা চাইছেন আরও কয়েকটা বছর ফুটবলের আঙিনায় স্বমহিমায় বিস্তার করুন তাদের প্রিয় তারকা। সম্প্রতি একটি পোডকাষ্টে এসে নিজের অবসরের দিনক্ষণ নিয়ে বড় ইঙ্গিত দিলেন লিওনেল মেসি।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জের, উইকেন্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়
তার অবসরের ক্ষেত্রে বয়স কোনও প্রতিবন্ধকতা নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ফুটবলের অন্যতম সেরা নক্ষত্র। পোডকাস্টে লিওনেল মেসি বলেছেন, “আমি জানি কখন অবসরের সিদ্ধান্ত নিতে হবে। যে মুহূর্তে আমি অনুভব করব, যে আমি আর খেলতে পারছি না। আমি আর আগের মত খেলাটা উপভোগ করতে পারছি না। অথবা, ফুটবল মাঠে আমার সতীর্থদের সাহায্যও করতে পারছি না। ঠিক তখনই অবসর গ্রহণ করব।” সমালোচনা নিয়েও এ দিন মুখ খুলতে শোনা গিয়েছে মেসিকে। তিনি বলেছেন, “আমি আত্মসমালোচনায় বিশ্বাসী। কখন প্রত্যাশা মত খেলতে পারছি খেলছি, বা কখন খেলতে পারছি না সেটা অনুভব করতে পারি।” এর সঙ্গে তিনি যোগ করেছেন, “যখন আমি মনে করব যে অবসরের পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। বয়সের কথা চিন্তা না করেই সিদ্ধান্ত নেব। যদি আমি ভাল অনুভব করি, তা হলে আমি লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ, এটি আমার পছন্দের জায়গা। আমি জানি কীভাবে চালিয়ে যেতে হয়।”
Lionel Messi opens up on his retirement plans ???? pic.twitter.com/IjiAyBk1Df
— GOAL (@goal) March 28, 2024
আরও পড়ুন: দিল্লির হতশ্রী দশা কাটছে না, জিতল রাজস্থান
সম্প্রতি কোস্টারিকাকে সম্প্রীতি ম্যাচে হারিয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচে খেলেন নি মেসি। তবে আশা করা হচ্ছে মার্কিন সকার লিগে নিজের ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে নামবেন তিনি। যেখানে তার ক্লাব মুখোমুখি হবে নিউ ইয়র্ক সিটির।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার