Home » LPG Cylinder: একধাক্কায় অনেকটাই দাম কমল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের, জানুন কলকাতায় নতুন দাম কত

LPG Cylinder: একধাক্কায় অনেকটাই দাম কমল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের, জানুন কলকাতায় নতুন দাম কত

সময় কলকাতা ডেস্ক, ১ এপ্রিলঃ এপ্রিল মাসের শুরুতেই বড়সড় স্বস্তির বার্তা। একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। সোমবার একধাক্কায় ৩০ টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি দাম কমল ৩০.৫০ টাকা। এপ্রিল মাসের প্রথম দিন থেকেই কার্যকর হবে এই নয়া মূল্য। এবার থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১৮৭৯ টাকা। যার কারণে মূল্যবৃদ্ধির বাজারে মধ্যবিত্তের পকেটে অনেকটাই স্বস্তি ফিরবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন  Lal Krishna Advani: লালকৃষ্ণ আদবাণীকে বাড়িতে গিয়ে ভারতরত্ন সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি, আর কারা উপস্থিত ছিলেন সেখানে?

অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ১৯ কেজি ও ৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩২ টাকা কমানো হয়েছে। দিল্লিতে ৩০ টাকা ৫০ পয়সা এবং মুম্বইতে ৩১ টাকা ৫০ পয়সা দাম কমানো হয়েছে। কলকাতায় রবিবার পর্যন্ত বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১৯১১ টাকা। এদিন দাম কমার পর নতুন দাম হল ১৮৭৯ টাকা। দিল্লিতে ১৯ কেজির রান্নার গ্যাস কিনতে খরচ পড়বে ১৭৬৮ টাকা ৫০ পয়সা। মুম্বইতে ১৯ কেজির সিলিন্ডার কিনতে খরচ হবে ১৭১৭ টাকা ৫০ পয়সা।

আরও পড়ুন   OPTICAL ILLUSION: প্রখর দৃষ্টিশক্তির অধিকারীরাই পেরেছেন ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

যদিও রান্নার গ্যাসের ১৪ কেজির সিলিন্ডারের দাম এমাসে কমানো হয়নি। অর্থবর্ষের প্রথম দিনেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার ফলে হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা বড়সড় স্বস্তি পাবেন বলেই মনে করা হচ্ছে। এমনকী এর প্রভাব পণ্যের বাজারেও পড়বে। প্রসঙ্গত, এর আগে গত সেপ্টেম্বর মাসেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম অনেকটাই কমেছিল। পাবলিক সেক্টর অয়েল মার্কেটিং কোম্পানিগুলি একধাক্কায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৫৮ টাকা কমিয়েছিল। যার কারণে গত বছর ১ সেপ্টেম্বর নয়া দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৬৮০ টাকা থেকে কমে হয়েছিল ১৫২২.৫০ টাকা।

#LPGCylinder

#latestbengalinews

About Post Author