সময় কলকাতা ডেস্ক, ১ এপ্রিলঃ মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। আজ থেকে একলাফে দাম বেড়ে গেল #প্যারাসিটামল সহ অত্যাবশ্যকীয় প্রায় ৮০০ ওষুধের। সেইসঙ্গে বেশকিছু ওষুধ তৈরির প্রক্রিয়ার ক্ষেত্রেও আসল বড়সড় পরিবর্তন। এই হোলসেল প্রাইস ইনডেক্সের ওপর ভিত্তি করেই ন্যাশনাল লিস্ট অব এসেন্সিয়াল দাম বাড়ল। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। যদিও ওষুধের মূল্য নিয়ন্ত্রণকারী সংস্থা পাইকারি মূল্যৃসূচক বিচার করে প্রতিবছরই এই দাম বাড়ায়।
আরও পড়ুন Sheikh Shahjahanঃ রেশন দুর্নীতি মামলায় শাহজাহানকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে বসিরহাট আদালতে ইডি
পুজোর পর থেকেই ওষুধ প্রস্তুতকারকরা দাবি করে আসছিল যাতে ওষুধের দাম বাড়ে। সেই দাবি মেনেই গত শনিবার ন্যাশনাল ফার্মাসিটিউক্যাল প্রাইসিং অথরিটি অফ ইন্ডিয়ার তরফে ওষুধ প্রস্তুতকারকদের মূল্যবৃদ্ধির অনুমতি দিয়েছিল। ন্যাশনাল ফার্মাসিটিউক্যাল প্রাইসিং অথরিটি অফ ইন্ডিয়ার তরফে মূল্যবৃদ্ধির বিষয়ে জানানোও হয়েছে। এনপিপিএ জানিয়েছে, জরুরি ওষুধের তালিকায় থাকা ওষুধের দাম ০.০০৫৫ শতাংশ বেড়েছে। মূলত জ্বর, সংক্রমণ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা সহ আরও একাধিক ওষুধের দাম বৃদ্ধি পেল। ফলে প্যারাসিটামল, ফেনোবারবিটোন, ফেনিটোইন সোডিয়াম, অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লোক্সাসিন, হাইড্রোক্লোরাইড ও মেট্রোনিডাজলের মতো ওষুধের দাম বাড়ছে।

এর আগে গত বছর এপ্রিল মাসেই জীবনদায়ী ওষুধের দাম বেড়েছিল ১২ শতাংশ। সেসময় একলাফে অত্যাবশ্যকীয় প্রায় ৮০০ ওষুধের দাম বেড়েছিল। ২০২২ সালের অর্থবর্ষ অনুযায়ী ওষুধের দাম ১০.৭ শতাংশ বাড়ানো হয়েছিল। হোলসেল প্রাইজ ইনডেক্সের পরিবর্তনের ফলে ৮০০ টিরও বেশি ওষুধের দাম বেড়েছিল। প্যারাসিটামল ৬৫০-এর ১৫ টি ওষুধের পাতার দাম ছিল ৩০.৯১ টাকা। ১০ শতাংশেরও বেশি দাম বেড়ে ওঁই ওষুধের পাতার দামঅহয় ৩৪ টাকা। পাশাপাশি আ্যন্টিবায়োটিক ওষুধেরও দাম বেড়েছিল।
#দামবাড়ছেওষুধের
#Latestbengalinews
#প্যারাসিটামল
#MedicinePriceHike


More Stories
রেল বেসরকারিকরণ রুখতে সর্বভারতীয় কনভেনশনের ডাক দিল সিটু
আমাজন, ফ্লিপকার্টের গুদামে ১৫ ঘণ্টা তল্লাশি, বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকার নকল সামগ্রী! মিক্সার, গ্রাইন্ডার, গিজার-সহ বহু নকল ইলেকট্রনিক জিনিসপত্র বাজেয়াপ্ত
রক্তক্ষরণ অব্যাহত, সব রেকর্ড ভেঙে ডলারের তুলনায় রুপির দর ৮৬.৩৯!