স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ জুলাই: বার্সেলোনাকে তাদের ঘরের মাঠে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছে গেল প্যারিস সাঁ জাঁ। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের সাক্ষাতে ২-৩ গোলে হারতে হয়েছিল কিলিয়ান এমবাপ্পেদের। মঙ্গলবার রাতে সেই হারের বদলা নিলেন তারা। ন্যু ক্যাম্পে কাতালানদের ৪-১ গোলে হারিয়ে দিল লুই এনরিকের ছেলেরা। প্যারিসের দলের হয়ে এমবাপ্পে জোড়া গোল করলেও এদিন ম্যাচের নায়ক বার্সেলোনার প্রাক্তনী উসমানে ডেম্বলে। কোয়ার্টার ফাইনালের অন্য একটি ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে শেষ চারে জায়গা পাকা করে নিল বরুসিয়া ডর্টমুন্ড। আগামী ৩০ এপ্রিল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালের প্রথম পর্বের খেলায় মুখোমুখি হতে চলেছে দুই দল।

একটি লালকার্ড ও দুই প্রাক্তনীর কাছেই এবারে চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নভঙ্গ বার্সেলোনার। যদিও ম্যাচের শুরুতে রাফিনহার করা গোলে এগিয়ে গিয়েছিল জাভি হার্নান্ডেজের দল। ডান প্রান্ত থেকে বল নিয়ে উঠে ব্রাজিলিয়ান উইঙ্গারকে পাসটি বাড়িয়েছিলেন ল্যামিনে ইয়ামাল। দুই পর্ব মিলিয়ে ৪-২ গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু ম্যাচের ২৯ মিনিটে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার রোনাল্ড আরাউহো লালকার্ড দেখে মাঠ ছাড়লে, বাকি সময়ে দশজনে খেলতে হয় বার্সেলোনাকে। বিপক্ষের একজন ফুটবলার কম থাকার সুযোগ নিয়ে আক্রমণে ঝাঁঝ বাড়ায় পিএসজি। ৪০ মিনিটের মাথায় একটি গোল শোধ করেন উসমানে ডেম্বলে। গোটা ম্যাচ ডান প্রান্ত ধরে অনবদ্য ফুটবল খেলেন বার্সেলোনার এই প্রাক্তন ফুটবলার।
In our veins ????????
Headed to the semi-finals! ????❤️???? pic.twitter.com/N3xZf7OYKo
— Paris Saint-Germain (@PSG_English) April 16, 2024
আরও পড়ুন: IPL 2024: রাজকীয় ইনিংস বাটলারের, ইতিহাস গড়ে ইডেনে নাইটদের হারাল রাজস্থান
দ্বিতীয়ার্ধে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন ভিটিনহা। দুই পর্ব মিলিয়ে ওই গোলেই সমতা ফেরায় প্যারিসের ক্লাবটি। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। গোলটি এমবাপ্পে করলেও গোলের কৃতিত্ব প্রাপ্য সেই ডেম্বলের। বক্সের মধ্যে বল নিয়ে ওঠার সময় তাকে ফাউল করেন ক্যানসেলো। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ম্যাচের ৮৬ মিনিটে কাতালান ক্লাবের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন এমবাপ্পে। দলের রক্ষণের ভুলে চতুর্থ গোল হজম করতে হয় বার্সেলোনাকে। দশজন নিয়ে আক্রমণে উঠলেও গোল শোধ করতে পারেনি তারা। সব মিলিয়ে একটি লাল কার্ড ও বার্সেলোনার দুই প্রাক্তন উসমানে ডেম্বলে ও লুই হেনরিকের কাছেই হারতে হল বার্সেলোনাকে ।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে