Home » হায়দ্রাবাদে আবার হেড-ষেক ঝড়, ছারখার লখনউ

হায়দ্রাবাদে আবার হেড-ষেক ঝড়, ছারখার লখনউ

সময় কলকাতা ডেস্ক,৮ মে : টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের সংজ্ঞা-ই পাল্টে দিচ্ছেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা জুটি। বুধবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দ্রাবাদে হেড-ষেক জুটি ৯.৪ ওভারে বিনা উইকেটে ১৬৭ রান তুলে দলকে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে দিলেন । দশ উইকেটে লখনউ সুপার জায়েন্টসকে হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ প্লে অফে যাওয়ার দিকে একধাপ এগিয়ে গেল। দুটি ম্যাচ বাকি, হায়দ্রাবাদের পয়েন্ট ১৪। নেট রানরেট ভালো। শেষ চারে যাওয়ার আশাও তাই প্রবল।বোলিংয়ে ভুবনেশ্বর কুমারের দাপটে এদিন শুরুতেই খাবি খেতে হয় লখনউকে। পুরান -বদোনি জুটি লখনউকে চার উইকেটে ১৬৫ রান পর্যন্ত পৌঁছে দিলেও ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় লখনউ। আইপিএলে লখনৌয়ের বিরুদ্ধে প্রথম জয় পেল হায়দ্রাবাদ।হেড অপরাজিত থাকেন ৮৯ রান করে, অভিষেকের সংগ্রহ অপরাজিত ৭৫।

আরও পড়ুন সূর্যকিরণে ছাই হায়দ্রাবাদ , জিতল মুম্বাই

About Post Author