Home » বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ আইয়ার-ঈশান, নেপথ্যে কে?

বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ আইয়ার-ঈশান, নেপথ্যে কে?

সময় কলকাতা ডেস্ক, ১১ মে : বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে শ্রেয়স আইয়ার-ঈশান কিষানের বাদ পড়ার
রহস্যের উদঘাটন করলেন খোদ জয় শাহ।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নবিকরণ করে। কিন্তু সেই কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাতিল হয় শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষানের নাম। ঘরোয়া ক্রিকেট না খেলার অভিযোগে, শাস্তিস্বরূপ তাঁদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এই বিতর্কিত সিদ্ধান্তের পিছনে বোর্ড সচিব জয় শাহের হাত আছে বলেই ক্রিকেট মহলে জল্পনা ওঠে। তবে এই বিষয়ে কখনওই মুখ খুলতে দেখা যায়নি জয় শাহকে।

কিন্তু এই সিদ্ধান্তের নেপথ্যে আছেন কোন ব্যক্তি? এবার সেই রহস্যের উদঘাটন করলেন খোদ জয় শাহ’ই। এদিন জয় শাহ জানিয়েছেন, এই সিদ্ধান্তের ব্যাপারে ওঁনার কোনও হাত নেই। রঞ্জি-ট্রফি খেলার নির্দেশ পেলেও, তা খেলতে অস্বীকার করেন ওই দু’ই ক্রিকেটার ঈশান কিষাণ ও শ্রেয়াস আইয়ার। এরপর তাঁদের ওপর অসন্তুষ্ট হয়ে নির্বাচকমন্ডলীর চেয়ারম্যান অজিত আগারকর একইভাবে ওই দু’ই ক্রিকেটারকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেন। জয় শাহ এদিন আরও বলেন, কেউ বোর্ডের উর্দ্ধে নয়। প্রত্যেক ক্রিকেটারকেই ঘরোয়া ম্যাচ খেলতে হবে।

আরও পড়ুন Sanjiv Goenka: রাহুলকে মালিকের ধমক, নেটিজেনদের সমালোচনার মুখে লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কা

About Post Author