Home » ঘূর্ণিঝড় ও দুর্যোগের জেরে মঙ্গলেও ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায়

ঘূর্ণিঝড় ও দুর্যোগের জেরে মঙ্গলেও ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায়

সময় কলকাতা ডেস্ক, ২৮ মেঃ রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছে পড়ে অতি তীব্র ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়ের দাপটে সোমবার সকাল থেকেই দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, কলকাতার আশেপাশের এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছিল। সঙ্গে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপটও ছিল। ঘূর্ণিঝড় ও দুর্যোগের জেরে মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে বৃষ্টি। পাশাপাশি উত্তরবঙ্গে এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির কিছু কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই সমস্ত জায়গায় ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। এদিকে, দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু অংশেও হতে পারে ভারী বৃষ্টিপাত। জারি থাকছে হলুদ সতর্কতা। 

আরও পড়ুন   Sheikh Shahjahan: সন্দেশখালিকান্ডে শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করল ইডি

পূর্বাভাস বলছে,মঙ্গলবারও রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। সোমবারের পর মঙ্গলেও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কল্কাতা-সহ দক্ষিণবঙ্গের একাশিক জেলায়। তবে, লাগাতার বৃষ্টির জেরে আপাতত গরম কিছুটা কমবে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৫-৯১ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার থেকে শেষমেশ রেহাই মিলছে বঙ্গবাসীর। লাগাতার বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ অনেকটা নেমে গিয়েছে। মঙ্গলবারও কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির কিছু কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই সমস্ত জায়গায় ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। এদিকে, দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু অংশেও হতে পারে ভারী বৃষ্টিপাত। জারি থাকছে হলুদ সতর্কতা।

#Weatherreport

#Latestbengalinews

#Weatherupdate

About Post Author