Home » Sheikh Shahjahan: সন্দেশখালিকান্ডে শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করল ইডি

Sheikh Shahjahan: সন্দেশখালিকান্ডে শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করল ইডি

সময় কলকাতা ডেস্ক, ২৭ মে : সন্দেশখালিকান্ডে তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। ইতিমধ্যেই সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইড। এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে ১১৩ পাতার প্রথম চার্জশিট পেশ করল ইডি। চার্জশিটে শাহজানের জমি দখল করে প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তির উল্লেখ রয়েছে। চার্জশিটে সাক্ষী হিসাবে সরকারি আধিকারিকদের বয়ানের উল্লেখ করা হয়েছে। এছাড়াও চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে, শাহজাহানের ভাই আলমগীর-সহ দিদার বক্স মোল্লা, শিবপ্রসাদ হাজরার। ইডির পেশ করা চার্জশিট মারফত জানা গিয়েছে, ১৮০ বিঘা মতো জমি রয়েছে, যা পুরোটাই দখল করা শাহজাহানের।

আরও পড়ুন  চটজলদি ত্বকের জেল্লা বাড়াতে আজ থেকেই ক্লিনজার হিসাবে ব্যবহার করুন পাকা পেঁপে

রেশন দুর্নীতির তদন্তে নেমে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা একের পর এক বিস্ফোরক দাবি করেছেন আদালতে। তদন্তকারীরা জানতে পেরেছেন, চিংড়ির ব্যবসার আড়ালে ১৩৭ কোটি কালো টাকা সাদা করেছেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান। জানা গিয়েছে, চিংড়ি মাছের রফতানির কাজ করা দুটি সংস্থার মাধ্যমে শাহজানের সংস্থায় ওই পরিমাণ টাকা ঢুকেছিল। ইতিমধ্যেই সেই টাকা লেনদেনের নথিও সংগ্রহ করেছে ইডি। ইডির দাবি, ভুয়ো ভেড়ির মালিকদের কাছ থেকে মাছ কেনার নামে চলত কালো টাকা সাদা করার কাজ। এসকে সাবিনা নামে একটি সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করত। তারা ভুয়ো ভেড়ি মালিকদের কাছ থেকে মাছ কিনত। তদন্তকারী সংস্থার আইনজীবীর দাবি, আদিবাসীদের জমি দখলদারি সিন্ডিকেটের মাস্টারমাইন্ডও ছিলেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’। শাগরেদদের সামনে রেখে চলত সেই দখলদারিও। আর সেই কাজ করত শেখ শাহজাহান ও তাঁর অনুগামীরা।

এর আগে রেশন দুর্নীতির তদন্তে নেমে ইডি আধিকারিকরা শাহজাহানের দুটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল। জানা গিয়েছে, একটি অ্যাকাউন্টে ৩১ কোটি ২০ লক্ষ টাকা লেনদেনের হদিশ মিলেছিল। ব্যবসায়িক অ্যাকাউন্টেও বিপুল লেনদেনের হদিশ মিলেছে। ইডির দাবি, ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত শাহজাহানের সঙ্গে কলকাতার চিংড়ি রপ্তানিকারক সংস্থাটির দু’ দফায় ১০৪ কোটি ও ৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ১৩৭ কোটি। এ ছাড়াও ২০২১ ও ২২ সালে আরও ৩১ কোটি ২০ লাখ টাকার লেনদেনের হদিশও মিলেছিল।

#শেখশাহজাহান

#Latestbengalinews

#শেখশাহজাহান

About Post Author