সময় কলকাতা ডেস্ক, ১২ জুন : দেশের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তৃতীয়বার মোদি সরকার গঠন হতেই নতুন সেনা পেল দেশ। বর্তমান সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে আগামী ৩০ জুন অবসর নেবেন। তারপরেই পরবর্তী সেনাপ্রধানের দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। চলতি বছরে ১৫ ফেব্রুয়ারি ভাইস চিফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্বভার নেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ওই পদে মাত্র চার মাস থাকার পরই দেশের চিফ অফ আর্মি স্টাফ হতে চলেছেন তিনি।
মঙ্গলবারই কেন্দ্রীয় সরকারের তরফে দেশের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তৃতীয়বার মোদি সরকার গঠন হতেই নতুন সেনা পেল দেশ। বর্তমান সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে আগামী ৩০ জুন অবসর নেবেন। তারপরেই পরবর্তী সেনাপ্রধানের দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবারই কেন্দ্রীয় সরকারের তরফে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর নাম পরবর্তী চিপ অফ আর্মি স্টাফ হিসেবে ঘোষণা করা হয়। সেখানে জানানো হয়, আগামী ৩০ জুন সেনা প্রধান পদ থেকে অবসর নেবেন জেনারেল মনোজ পান্ডে, তার জাগায় এই দায়িত্ব গ্রহণ করবেন উপেন্দ্র দ্বিবেদী। এর আগে মে মাসেই সেনাপ্রধান হিসেবে জেনারেল মনোজ পান্ডের মেয়াদ শেষ হয়। কিন্তু লোকসভা নির্বাচন চলার কারণে তার মেয়াদ এক মাসের জন্য বৃদ্ধি করা হয়।
প্রসঙ্গত, ১৯৮৪ সালে ভারতীয় সেনার জম্মু ও কাশ্মীর রাইফেলসের রেজিমেন্টে সেকেন্ড লেফটেনান্ট পদে যোগ দিয়েছিলেন উপেন্দ্র দ্বিবেদী। মাত্র ৩৯ বছর বয়সে সেনা হিসেবে কর্মজীবনের পাশাপাশি তিনি কাশ্মীরের রাজস্থান সেক্টরেও বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। তিনি অসম রাইফেলসের সেক্টর কমান্ডার ও ইন্সপেক্টর জেনারেল পদেও কর্মরত ছিলেন। এবার তিনিই দেশের সেনা প্রধানের পদে বসবেন। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সৈনিক স্কুল দিয়ে পঠনপাঠন শুরু হয়। তারপর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ভর্তি হন। এছাড়াও আমেরিকা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিরক্ষা সম্পর্কিত একাধিক কোর্সও করেছেন তিনি। ২০২২ সাল থেকে তিনি নর্থন আর্মি কম্যান্ডারের ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে কর্মরত ছিলেন।
#Latestbengalinews
#Upendrawivedi


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের