Home » ঝোল-ঝাল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন গন্ধরাজ কাতলার পাটিসাপটা

ঝোল-ঝাল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন গন্ধরাজ কাতলার পাটিসাপটা

সময় কলকাতা ডেস্ক: ২১ জুনঃ কাতলা মাছ খেতে ভালোবাসেন না,এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। কাতলা মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। বাজারে সবসময়ই ভাল কাতলা মাছ পাওয়া যায়। তার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন গন্ধরাজ গন্ধরাজ কাতলার পাটিসাপটা। পিঠে-পুলি মানেই কি মালপোয়া, দুধ পুলি, পায়েস? সেই দস্তুর ভেঙে বানিয়ে ফেলুন লোভনীয় গন্ধরাজ কাতলার পাটিসাপটা। চেনা পদের অচেনা স্বাদ পেতে পাটিসাপটা বানান কাতলা মাছ দিয়ে। গন্ধরাজ কাতলার পাটিসাপটা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন    Copa America : কানাডাকে হারিয়ে কোপা আমেরিকা সফর শুরু গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার

উপকরণ
কাতলা মাছঃ ৬ পিস
গন্ধরাজ লেবুর রস: ২ টেবিল চামচ
গন্ধরাজ লেবুর খোসা: ১ চা চামচ
আদা বাটা: ১ চা চামচ
চালের গুঁড়ো: ১ কাপ
পেঁয়াজ কুচি: ১ কাপ
কাঁচালঙ্কা কুচি: ২ চা চামচ
ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ
রসুন বাটা: ১ চা চামচ
সুজি: ১/২ কাপ
পার্সলে কুচি: ২ টেবিল চামচ
ময়দা: ১/২ কাপ
জল: ১/২ কাপ
গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ
নুন: স্বাদমতো

প্রণালী
প্রথমেই কাতলা মাছ নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে মাছের কাটা ছাড়িয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে তাতে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, মিশিয়ে কষিয়ে নিন। এরপর সেদ্ধ করা মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এর মধ্যে ধনেপাতা, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি ঝুরো ঝুরো হয়ে এলে পুর নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর একটি পাত্রে চালের গুঁড়ো, সুজি, ময়দা, নুন আর জল, গন্ধ লেবুর খোসা মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এবার এই মিশ্রণ দিয়ে পাটিসাপটা বানিয়ে তার মধ্যে মাছের পুর দিয়ে মুড়িয়ে নিন। ব্যস তৈরি লোভনীয় গন্ধরাজ কাতলার পাটিসাপটা।

#গন্ধরাজকাতলারপাটিসাপটা

# Latestbengalinews

About Post Author