সময় কলকাতা ডেস্ক, ২৩ জুন: মটন কমবেশি সবারই খুব প্রিয় একটি খাবার। ঝোল হোক কিংবা কষা, মটনের — জড় কোনও পদই একেবারে জমে যায়। কিন্তু মটন মানেই কি ঝোল ? অথবা বিরিয়ানি? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক মটন কচুরি। মটনের স্বাদ ভিন্ন ভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন মটন কচুরি। চিকেন কষার সঙ্গে একেবারে জমে যাবে মটন কচুরি। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে ভিন্ন স্বাদের মটন কচুরি। মটন কচুরি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন দাঁড়িয়ে থাকা ট্যাক্সিতে ধাক্কা বাইকের ! নিউটাউনে বেপরোয়া গতির বলি এক তরুণী
উপকরণ
মটন কিমা: ৩৫০ গ্রাম
ময়দা: ২ কাপ
লেবুর রস: ১ চা চামচ
ধনেপাতা কুচি: ১/৪ কাপ
বেকিং সোডা: ১ চা চামচ
জোয়ান: ১/৪ চা চামচ
পেঁয়াজ: ১টা বড় (কুচোনো)
আদা বাটা: ১ চা চামচ
রসুন বাটা: ১ চা চামচ
গুঁড়ো লঙ্কা: ১/২ চা চামচ
কাঁচালঙ্কা কুচি: ৫-৬টি
গরমমশলা গুঁড়ো: ১ চা চামচ
নুন ও চিনি: স্বাদ মতো
তেল: পরিমাণ মতো
প্রণালী:
প্রথমেই সামান্য নুন দিয়ে মটন কিমা সেদ্ধ করে জল ঝড়িয়ে রেখে দিন। এরপর নুন, বেকিং সোডা, তেল, জোয়ান আর পরিমাণ মতো জল দিয়ে ময়দা মেখে নিন। কড়াইতে তেল গরম করে আদা ও রসুন বাটা দিন। মিনিটখানেক নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ হালকা ভাজা হলে মটন কিমার সঙ্গে লঙ্কাগুঁড়ো, গরমমশলা গুঁড়ো মিশিয়ে ভাল করে কষিয়ে নিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নিন। তারপর উপর থেকে লেবুর রস ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন।
এবার ময়দা মাখা থেকে একটু বড় মাপের লেচি কেটে লুচির আকারে বেলে নিন। দু’চামচ কিমার পুর দিয়ে খাস্তা কচুরির মতো মুড়ে হাতের চাপে চ্যাপ্টা করে নিন।
একদম কম আঁচে ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিন। ধনেপাতার চাটনি বা টম্যাটো সস্ বা চিকেন কষা দিয়ে গরম গরম পরিবেশন করুন মটন কচুরি।
#Muttonkachuri
#Latestbengalinews


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি