সময় কলকাতা ডেস্ক, ২৩ জুনঃ সোমবার থেকে শুরু হল অষ্টাদশ সংসদের বিশেষ অধিবেশন। চলবে ৩ জুলাই পর্যন্ত। অষ্টাদশ লোকসভা অধিবেশন শুরুর প্রথম দিন থেকেই রাজনৈতিক পারদ তুঙ্গে। শপথে অংশ নিলেন না বিরোধীরা। প্রোটেম স্পিকার নির্বাচনে প্রথা ভঙ্গ করেছে NDA সরকার। এই অভিযোগের ভিত্তিতে চলছে INDIA জোটের প্রতিবাদ। সোমবার লোকসভার সদস্য হিসেবে মোদির শপথের আগেই গান্ধি মূর্তির পাদদেশে ভারতের সংবিধান হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী INDIA জোট। সংসদের অন্দরে যখন শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মন্ত্রিসভার সদস্যরা, তখন বাইরে সংবিধানের একটি করে কপি হাতে নিয়ে সরব হতে দেখা গেল সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, ডিম্পল যাদবদের। তাঁদের দাবি, ‘সংবিধানকে বাঁচানোর লড়াই করছি আমরা। নতুন সরকার একাধিক বিষয়ে ইতিমধ্যেই পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আর তা রুখতে আমরা প্রথম দিন থেকে সক্রিয়, প্রতিবাদ শুরু করেছি।’
আরও পড়ুন দুই আয়োজক দেশের বিদায়, বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নরেন্দ্র মোদি সরকার সংবিধানকে লঙ্ঘন করে প্রো-টেম স্পিকার নিয়োগ করেছেন। আমরা সংবিধান রক্ষার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছি। যে পদ্ধতিতে লোকসভার প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়েছে, তাতে স্পষ্টত সংবিধানের বিধি এবং অতীতের পরম্পরাকে ভেঙে দিয়েছে বিজেপি। শিক্ষামন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত।”
এরপরই লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের দাবি, সংবিধানের যথাযথ রক্ষা করতে হবে। ভারত এবং বাংলাদেশের মধ্যে চুক্তি হল অথচ তা পশ্চিমবঙ্গ সরকারকে জানানো হয়নি। সব সিদ্ধান্ত একতরফা নেওয়া হচ্ছে। অষ্টাদশ লোকসভার প্রথম দিন থেকে সংবিধান রক্ষা আমাদের একমাত্র কর্তব্য।’
তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ সংসদে বলেন, ‘পশ্চিমবঙ্গের সঙ্গে যে অন্যায়-অবিচার হয়েছে, তা শেষ হওয়া দরকার। আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে। ১,৬৪ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে বকেয়া রয়েছে রাজ্যের।’
অন্যদিকে, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘মোদীজি সংবিধান ধ্বংস করছেন। সমস্ত গণতান্ত্রিক নিয়ম ভেঙে ফেলছে এরা। মোদীজিকে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে থেকেই দেশ চালাতে হবে। তাই ইন্ডিয়া জোটের সমস্ত নেতারা পথে নেমে প্রতিবাদে সরব হয়েছে।’
উল্লেখ্য, সোমবার সকাল ১০টা নাগাদ প্রবল বিতর্কের মাঝেই প্রোটেম স্পিকার হিসাবে শপথ নেন ভর্তৃহরি মহতাব। তবে, প্রোটেম স্পিকার পদে মহতাবের নিয়োগ নিয়ে অধিবেশন শুরুর আগে থেকেই শুরু হয়েছিল শাসক-বিরোধী তরজা। বিরোধীরা অভিযোগ তোলেন, লোকসভার প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়েছে বিরোধীদের উপেক্ষা করে। প্রোটেম স্পিকার ইস্যুতে কংগ্রেস সাংসদ কে সুরেশের দাবি, এনডিএ সরকার লোকসভার প্রথা ভঙ্গ করে বিরোধীদের অসম্মান করেছে। নিয়মমাফিক যে সাংসদ সবচেয়ে বেশিবার নির্বাচিত হয়েছেন তাঁকে প্রোটেম স্পিকার হিসেবে বেছে নেওয়া হয়। ভ্রাতৃহরি মহতাব সাতবারের নির্বাচিত সাংসদ। সেখানে আমি অষ্টমবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। ওরা বিরোধীদের অসম্মান করছে। সে কারণে ইন্ডিয়া (INDIA) জোট একজোট হয়ে প্যানেল সদস্যদের বয়কট করছি। আমরা কংগ্রেসের সমস্ত সাংসদদের নোটিশ পাঠিয়েছি। আর সে কারণেই সংসদের বাইরে আমাদের বিক্ষোভ চলবে।’
#18thLokSabhaSpecialSession
#INDIAAlliance
#Latestbengalinews
#PMNarendraModi


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর