সময় কলকাতা ডেস্ক, ২৩ জুনঃ প্রোটেম স্পিকার (pro-tem Speaker) ইস্যুতে সংসদ শুরুর আগেই চড়তে শুরু করেছিল রাজনীতির পারদ। সোমবার সকালে লোকসভা অধিবেশন শুরুর আগে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানান, প্রোটেম স্পিকার নিয়ে কোনও ইস্যু নেই। আমরা প্রথা মেনেই চলব। তাঁর সঙ্গে সমস্ত দলের সংসদীয় নেতার কথা হয়েছে। জনতার মত মেনে নির্বাচিত প্রতিনিধিরা সকলে মিলে সংসদ চালাব।’ এদিকে, ইন্ডিয়া জোট প্যানেল সদস্য বয়কটের ঘোষণা করে। শেষমেশ প্রবল বিতর্কের মাঝেই প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিলেন ভর্তৃহরি মহতাব। ১৮তম লোকসভার প্রথম অধিবেশন শুরুর দিনই তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
আরও পড়ুন T20 World Cup 2024 : বিশ্বকাপের সুপার আটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় আফগানিস্তানের, অঘটন কি ?
এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তাঁর মন্ত্রিসভার সদস্যরা। এরপর ভ্রাতৃহরি মহতাব এক এক করে সমস্ত নবনির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করাবেন লোকসভায়। নামের আদ্যক্ষর অনুযায়ী পর পর সাংসদরা শপথ নেবেন লোকসভায়। যদিও প্রোটেম স্পিকার পদে মহতাবের নিয়োগ নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছিলেন বিরোধীরা। কিন্তু সোমবার স্বাভাবিক পরিস্থিতিতেই শপথ নিলেন বিজেপি সাংসদ মহতাব।
প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হয়েছে ১৮তম লোকসভার প্রথম অধিবেশন। চলবে ৩ জুলাই পর্যন্ত। ২৭ জুন শুরু হবে রাজ্যসভার অধিবেশন। তবে অধিবেশন শুরুর আগে থেকেই প্রোটেম স্পিকার নিয়োগ ঘিরে শুরু হয়েছিল শাসক-বিরোধী তরজা।বিরোধীরা অভিযোগ তোলেন, লোকসভার প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়েছে বিরোধীদের উপেক্ষা করে। প্রোটেম স্পিকার ইস্যুতে কংগ্রেস সাংসদ কে সুরেশের দাবি, এনডিএ সরকার লোকসভার প্রথা ভঙ্গ করে বিরোধীদের অসম্মান করেছে। নিয়মমাফিক যে সাংসদ সবচেয়ে বেশিবার নির্বাচিত হয়েছেন তাঁকে প্রোটেম স্পিকার হিসেবে বেছে নেওয়া হয়। ভ্রাতৃহরি মহতাব সাতবারের নির্বাচিত সাংসদ। সেখানে আমি অষ্টমবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। ওরা বিরোধীদের অসম্মান করছে। সে কারণে ইন্ডিয়া (INDIA) জোট একজোট হয়ে প্যানেল সদস্যদের বয়কট করছি। আমরা কংগ্রেসের সমস্ত সাংসদদের নোটিশ পাঠিয়েছি।’
#কেন্দ্রীয়সংসদীয়বিষয়কমন্ত্রীকিরেণরিজিজু
#প্রোটেমস্পিকার
#Pro-temSpeaker
#BhartrihariMahatab
#Latestbengalinews


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর