Home » দ্রুততম দ্বিশতরান, শেফালির বিশ্বরেকর্ড

দ্রুততম দ্বিশতরান, শেফালির বিশ্বরেকর্ড

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা,২৮ জুন : মাত্র ১৯৪টি বল খেলেই ডবল সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের শেফালি বর্মা। অ্যানাবেল সাদারল্যান্ডের ২৪৮ বল খেলে দ্রুততম ডবল সেঞ্চুরি রেকর্ড ভেঙে দিলেন তিনি। কুড়ি বছর বয়সী শেফালি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা ক্রিকেট টেস্টে জোড়া ছক্কা মেরে ডবল সেঞ্চুরি দোরগোড়ায় পৌঁছে যান। সিঙ্গলস নিয়ে পূর্ণ করেন দ্বিশত রান।

হরিয়ানার মেয়ে শেফালি ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে আত্মপ্রকাশ করেন। টেস্টে তাঁর সর্বোচ্চ রান ছিল ৯৬। প্রথম শতরানকে দ্বিশতরানে পরিণত করলেন শেফালি। মিতালী রাজের পরে আবার কোনও মহিলা ভারতীয় ক্রিকেটার ডবল সেঞ্চুরি করলেন। তবে মিতালীর ডবল সেঞ্চুরি করতে লেগেছিল ৪০৭ টি বল। অনূর্ধ্ব ১৯  ভারতীয় মহিলা দল থেকে সিনিয়র দলে এসে রীতিমতো রাজকীয় ভঙ্গিতে ডবল সেঞ্চুরি পেলেন শেফালি। ২৩ টি চার ও ৮টি ছয় মেরে বিরল কৃতিত্বের অধিকারী হন  ভারতীয় তরুণী।

আরও পড়ুন অক্ষরে অক্ষরে বাপুর বিপ্লব

About Post Author