Home » ইউরো ২০২৪ : জার্মানি ও ডেনমার্কের খেলা কেন বন্ধ ছিল?

ইউরো ২০২৪ : জার্মানি ও ডেনমার্কের খেলা কেন বন্ধ ছিল?

সময় কলকাতা ডেস্ক, ২৯ জুন : ইউরো-র রাউন্ড অফ সিক্সটিনে জার্মানির ডর্টমুন্ডে আয়োজক দেশ জার্মানি ও ডেনমার্কের খেলা বেশ কিছু সময়ের জন্য বন্ধ ছিল।এদিন খেলা আধঘন্টা হওয়ার পরে শুরু হয় বৃষ্টি এবং কিছুক্ষণ পরেই স্টেডিয়ামের উপরে বজ্রপাত হতে শুরু করে। এই সময় জার্মানি বা ডেনমার্ক কোনও দলই গোল করতে পারেনি। প্রকৃতি রুদ্ররূপ ধারণ করলে  দ্রুত এই ম্যাচের রেফারি মাইকেল অলিভার খেলাকে প্রকৃতির প্রতিকূল পরিস্থিতির কারণ দেখিয়ে স্থগিত ঘোষণা করেন ও উভয় দলের খেলোয়াড়দেরই ড্রেসিংরুমে পাঠিয়ে দেন। বেশ কিছু সময় ধরে চলতে থাকে বজ্রপাত। এক সময় মনে হয়েছিল খেলা এদিন দ্রুত আবার শুরু হওয়া অসম্ভব। তবে এই আশঙ্কা সত্যি হয়নি।কুড়ি মিনিট পরে প্রাকৃতিক তাণ্ডব কমলে খেলোয়াড়রা মাঠে  ফেরত আসেন। রেফারি ম্যাচ আয়োজকদের সঙ্গে কথা বলে  খেলা শুরু করেন। প্রাকৃতিক দুর্যোগ বন্ধ হলে দ্বিতীয়বার খেলা শুরু হওয়ার  আগে আধ ঘন্টা সময় অতিবাহিত হয়।অতঃপর আবার খেলা শুরু হয়।।

About Post Author