Home » দিয়েগো কোস্তা পর্তুগালকে শেষ আটে তুললেন

দিয়েগো কোস্তা পর্তুগালকে শেষ আটে তুললেন

সময় কলকাতা ডেস্ক, ২ জুলাই : পর্তুগাল গোলরক্ষক দিয়েগো কোস্তাকে পরাস্ত করতে পারল না স্লোভানিয়া।কোস্তার কাছে হেরেই ইউরো থেকে বিদায় নিতে হল তাদের।

রাউন্ড অফ সিক্সটিনে পর্তুগাল বনাম স্লোভানিয়ার ম্যাচ পেনাল্টি শুটআউটে ম্যাচ গড়ালে স্লোভানিয়ার তিনটি পেনাল্টি রুখে ম্যাচের নায়ক হয়ে উঠলেন পর্তুগিজ গোলরক্ষক । দিয়েগো কোস্তার পেনাল্টি সেভ করার হ্যাটট্রিকের জোরে পর্তুগাল পেনাল্টি শুট আউটে ৩-০ গোলে স্লোভানিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। পেনাল্টিতে পর্তুগালের হয়ে গোল করেন রোনাল্ডো,ব্রুনো ফার্নান্ডেজ,বার্নাডো সিলভা। কোয়ার্টার ফাইনালে  পর্তুগালের প্রতিদ্বন্দ্বী  ফ্রান্স।

এদিন খেলার ৯০ মিনিটে গোল হয় নি। অতিরিক্ত সময়ের খেলা গড়ালে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে  দিয়েগো জোটাকে বক্সে ফাউল করা হলে পেনাল্টি পায় পর্তুগাল। রোনাল্ডোর পেনাল্টি রুখে দেন স্লোভানিয়ার গোলরক্ষক। বিরতিতে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় রোনাল্ডোকে। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে  পেপের ভুলে স্লোভানিয়া নিশ্চিত গোল করার সুযোগ পায়। অরক্ষিত কোস্তা সেই যাত্রায় বেঞ্জামিন শেস্কোর আক্রমণ অবিশ্বাস্য ভাবে প্রতিহত করায় খেলা পেনাল্টি শুট আউটে গড়ায়। অতঃপর তিনকাঠির নিচে দুর্ভেদ্য হয়ে উঠে পর্তুগিজ গোলরক্ষক দলকে শেষ আটে পৌঁছে দিলেন।

About Post Author