স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ জুলাইঃ যে কোনও প্রতিযোগিতায় প্রথম পদক জয়ের একটা বাড়তি গুরুত্ব থাকে। আর প্রতিযোগিতার নাম যদি হয় অলিম্পিক্স, তা হলে তো আর কথাই নেই। গতকাল অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক্স। যেখানে বিভিন্ন দেশ, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রত্যেকের লক্ষ্য একটাই সোনার পদক পেয়ে দেশের পতাকাকে শীর্ষে রাখা। সেই কাজটি করে দেখাল চিন । এবারের প্রতিযোগিতায় প্রথম সোনা পেল তারা।

সোনাটি এসেছে শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টের দলগত বিভাগে। জিতেছেন চিনের লিহাও সেং-ইয়ুতিং হুয়ান জুটি। শনিবার ফাইনালে তাঁরা হারিয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম-হাজুন পার্ক জুটিকে। খেলার ফল ১৬-১২। এই ইভেন্টে চিন সোনা, কোরিয়া রৌপ ও কাজাখস্তান ব্রোঞ্জ পদক পেয়েছে। জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ-আনা ইয়ানসেন জুটিকে তৃতীয় স্থান অর্জনকারী ম্যাচে হারিয়ে দিয়েছেন কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম-লে আলেক্সান্দ্রা জুটি। একপেশে ম্যাচে ১৭-৫ ব্যবধানে জিতেছেন তাঁরা।
আরও পড়ুনঃ Paris Olympics 2024 : যতকাণ্ড প্যারিসে, দু’ঘন্টা খেলা বন্ধের পর হার কোপাজয়ীদের
আরও পড়ুনঃ Paris Olympics 2024 : পেনাল্টি নষ্টের পরও জয় দিয়েই অলিম্পিক্স শুরু ইউরোজয়ী স্পেনের
এই ইভেন্টে পদক জয়ের আশা ছিল ভারতের। এই ইভেন্টে বিশ্বরেকর্ডটি ভারতের ঝুলিতেই রয়েছে। ফলে ভারতীয় শ্যুটারদের প্রতি আলাদা প্রত্যাশা ছিল দেশবাসীর। সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন অর্জুন বাবুতা ও রোমিতা জিন্দাল জুটি। প্রথম রাউন্ডে মাত্র ১.২ পয়েন্টের ব্যবধানে শেষ চারে পৌঁছতে পারেননি তাঁরা। শেষ করলেন তালিকার ছয় নম্বরে। তাঁদের পয়েন্ট ৬২৮.৭। ভারতের আরও দুই প্রতিযোগি এলাভেনিল ও সন্দীপও ব্যর্থ। তাঁরা শেষ করলেন দ্বাদশ স্থানে। ৬২৬.৩ পয়েন্ট পেয়েছেন দুজনে। তাই প্রথম দিনে শূন্য হাতেই শেষ করতে হবে ভারতকে।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত