সময় কলকাতা ডেস্ক, ১০ অগাস্ট : নীরজ চোপড়ার ওপরে ভারতবাসীর প্রায় নিশ্চিত ভরসা ছিল সোনা আনবেন প্যারিস অলিম্পিক গেমস থেকে। গত টোকিও অলিম্পিক গেমসে এবং একাধিক বিশ্বমানের টুর্ণামেন্টে নীরজ জয়ী হওয়ায় ভারতবাসীর এরকম একটা ধারণা তৈরি হয়েছিল বর্তমানে জ্যাভেলিন সার্কিটে নীরজ চোপড়া অপ্রতিদ্বন্দ্বী। অথচ প্যারিসে তাঁকে বেশ অনেকটা পেছনে ফেলে সোনা জেতেন পাকিস্তানের আরশাদ নাদিম। শুধু তাই নয় আরশাদ নাদিম ২০২৪ paris olympics এ 92.97 মিটার থ্রো করে নতুন অলিম্পিক রেকর্ড কায়েম করেন। নীরজ চোপড়া 89.45 মিটার ছুঁড়ে পান রুপো। উল্লেখ্য, 2020 টোকিও অলিম্পিক গেমসে নীরজ সোনা জিতেছিলেন 87.58 মিটার দূরত্ব অতিক্রম করেই। আরশাদ নাদিম কী এবারই প্রথম এরকম থ্রো করলেন? নাদিম ছাড়া বিশ্বে কার এরকম রেকর্ড রয়েছে?

যদি সাম্প্রতিক সময়ের রেকর্ড ধরা যায়, তাহলে দেখা যাবে এরআগে মূল পর্বে একাধিকবার আরশাদ নাদিম ভালো থ্রো করতে না পারায় হেরেছেন কিন্তু তাঁর সার্বিক পারফরমেন্স নীরজ চোপড়ার চেয়ে কোন অংশে কম নয় বরং নীরজ চোপড়া আগে 90 মিটারের গন্ডি টপকাতে না পারলেও নাদিম আগেও 90 মিটারের বেশি থ্রো করেছেন। বরং প্যারিসে 89.45 এবছর নীরজ চোপড়ার সর্বশ্রেষ্ঠ প্রদর্শন। 2022 সালে তিনি স্টকহোমে 89.94 মিটার জ্যাভেলিন ছুঁড়েছিলেন যা তাঁর ক্যারিয়ারের সেরা। নাদিম এবার মূলপর্বে এসে ভুল করেন নি। সুতরাং আরশাদ নাদিম যোগ্যতম হিসেবেই নীরজকে হারিয়েছেন বলতে অসুবিধা নেই। শুধু তাই নয় প্যারিস অলিম্পিক গেমসে আরশাদ নাদিমের ছটি থ্রোয়ের মধ্যে অলিম্পিক রেকর্ড সৃষ্টিকারী থ্রো বাদ দিলেও তাঁর অপর আরেকটি থ্রো ছিল প্রায় 92 মিটারের কাছাকাছি। তবে এবারের অলিম্পিক গেমসে জ্যাভেলিন প্রতিযোগিতায় নীরজ -নাদিমের চেয়েও ভালো রেকর্ডের অধিকারী উপস্থিত ছিলেন। তিনি গ্রেনাদা-র অ্যান্ডার্সন পিটার্স। তিনি 88.54 মি থ্রো করে ব্রোঞ্জ পদক পেয়েছেন প্যারিসে। তাঁর সেরা থ্রো 93 মিটারের বেশি তবে প্যারিস অলিম্পিক গেমসে তাঁর সেরা রেকর্ডের ধারেকাছে পৌঁছাতে পারেননি। নাদিম, নীরজ বা অ্যান্ডার্সন পিটার্স – অনেকটাই পিছিয়ে রয়েছেন জ্যাভেলিন থ্রোয়ের সর্বকালীন সেরা রেকর্ড থেকে। আরশাদ নাদিমের এবারের অলিম্পিকে রেকর্ড সৃষ্টিকারী থ্রো সর্বকালের সেরা থ্রোয়ের বিচারে ষষ্ঠ। চেকিয়া-র জান জেলেজনি ৯৮. ৪৮ মিটার ছুঁড়ে বিশ্বরেকর্ডের অধিকারী। দেখে নেওয়া যাক বিশ্বের অন্যতম সেরা জ্যাভেলিন থ্রোয়ের রেকর্ডের পরিসংখ্যান :
জান জেলজনি (CZE) – 98.48
জোহানেস ভেটার (GER) – 97.76
টমাস রোহলার (GER) – 93.90
আকি পারভিয়েনেন (এফআইএন) – 93.09
অ্যান্ডারসন পিটার্স (জিআরই) – 93.03
আরশাদ নাদিম (PAK)- 92.97
জুলিয়াস ইয়েগো (কেন) – 92.72
সের্গেই মাকারভ (RUS) – 92.61
রেমন্ড হেচট (GER) – 92.60
নীরজ চোপড়া (IND)- 89.94


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে