সময় কলকাতা ডেস্ক, ১০ অগাস্ট : পুরুষ জ্যাভেলিন থ্রো প্রতিযোগিতায় টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতের নীরজ চোপড়া প্যারিস অলিম্পিকসে রুপো জিতেছেন। তাঁকে হারিয়েছেন পাকিস্তানের আরশাদ নাদিম। শেষ দশটি সাক্ষাৎকারে নীরজ চোপড়ার কাছে হার মানলেও প্যারিসে চমকে দিয়েছেন আরশাদ নাদিম। তিনি সোনা জেতার পাশাপাশি ৯২. ৯৭ মি থ্রো করে জ্যাভেলিনে নতুন অলিম্পিক গেমস রেকর্ড কায়েম করেছেন। অথচ এবছর মার্চ মাসেও পুরনো জ্যাভেলিন নষ্ট হয়ে যাওয়ায় নতুন জ্যাকলিন কিনে উঠতে পারছিলেন না আরশাদ নাদিম। সেসময় নীরজ চোপড়া আরশাদ নাদিমকে খুব উঁচু মানের ক্রীড়াবিদ আখ্যা দিয়ে তাঁকে সমর্থন করতে বলেন। রুপো জিতেও নীরজকে স্পোর্টসম্যানশিপের প্রমাণ হিসেবে আরশাদ নাদিমকে জড়িয়ে ধরতে দেখা যায়। গ্রেনাদার আরেক বিশ্বজয়ী জ্যাভেলিন থ্রোয়ার অ্যান্ডার্সন পিটার্সকে তাঁদের পাশে দেখা যায়। দেশ কালের উর্দ্ধে খেলার জয়ের ছবির আরেকটা অংশ ছিল আরও বেশি সম্প্রীতির বার্তায় পরিপূর্ণ।রুপো জয়ে খুশি এক মায়ের বার্তা কাঁটাতারের বেড়া ছাড়িয়ে গেছে।

অলিম্পিক গেমসে অন্যতম ফেভারিট হওয়া সত্ত্বেও নীরজ চোপড়া সোনা না জিতেও রুপো জেতায় বিন্দুমাত্র আক্ষেপ প্রকাশ করেন নি হরিয়ানার সরোজ দেবী। সরোজ দেবী হলেন নীরজ চোপড়ার মা। তিনি বলেন, ‘রুপো পেয়েই আমরা খুশি। যে সোনা জিতেছে সেও আমাদের ছেলে। ” তাঁর বার্তা সীমান্তের ওপারে প্রবলভাবে প্রভাব ফেলেছে। নীরজ চোপড়ার মা সারা বিশ্বের মন জয় করে নিয়েছেন।রুপো জয়ে খুশি মায়ের গলায় স্পোর্টসম্যান পুত্রের স্পোর্টসম্যানশিপের সুর।

একদিকে বাংলাদেশে যখন ভারত বিরোধী বিভিন্ন তত্ত্ব জনগণের মধ্যে সুকৌশলে ছড়ানো হচ্ছে, তখন সম্প্রীতির বার্তা ফুটেছে সরোজ দেবীর কথায় যা শিক্ষণীয় হতে পারে।।
আরও পড়ুন নীরজকে হারিয়ে আরশাদ নাদিমের সোনা জয় কি ফ্লুক? জ্যাভেলিনে বিশ্ব রেকর্ড কার জেনে নিন


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?