Home » স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান

স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৮ জুন : ৩৩ রানে ৬ উইকেট। টেস্ট ক্রিকেটে স্বপ্নের অভিষেক ঘটালেন মানব সুতার। সুতারে ধরাশায়ী আফগানিস্তান প্রথম ইনিংসে ৪১২ রানে পিছিয়ে পড়ল। ফলো-অন করতে নেমে এই প্রতিবেদনের আগে আফগানিস্তান দ্বিতীয় ইনিংসেও উইকেট খোয়াতে শুরু করেছে। ভারত ৮ উইকেটে  ৫৬৪ রানে ইনিংস সমাপ্তি ঘোষনা করার পরে দ্বিতীয় দিনের শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল পাঁচ উইকেট ১১৩। তৃতীয় দিনে ভারতীয় বোলাররা দ্রুত আফগানদের প্রথম ইনিংসের যবনিকা টেনে দেন। সুতার ছটি উইকেট পান, প্রসিদ্ধ কৃষ্ণা পান ৩ উইকেট, অন্য উইকেটটি পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।।

About Post Author