স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ অগস্ট: বিতর্কের মাঝেই ফের প্রতিবাদী সৌরভ? আরজি কর কাণ্ডেই কি বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি? সোমবার রাত ১০টা ২০ মিনিটে হঠাৎ দেখা যায় এক্স হ্যান্ডেল থেকে নিজের ছবি মুছে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সেই জায়গায় কালো ছবি দেন। সাধারণত নেট দুনিয়ায় প্রতিবাদের ভাষা হিসেবেই এটা পরিচিত। যদিও কীসের প্রতিবাদে তিনি নিজের প্রোফাইল পিকচার কালো করলেন তার কারণ তিনি জানাননি। তবে নেট নাগরিকদের মতে আরজি কর কাণ্ড নিয়ে তাঁর করা মন্তব্যে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তাতে জল ঢালতেই এই পদক্ষেপ নিলেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি।

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের চারতলার উপর থেকে উদ্ধার হয়ে এক তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ। হাসপাতালের মধ্যে তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, বিশ্বে ভারতের পরিচিতি একটি নিরাপদ দেশ হিসেবেই। বাংলাও নিরাপদ। সেখানে এরকম ঘটনা হওয়া উচিত নয়। যদিও কোনও একটি নির্দিষ্ট ঘটনা থেকে সামগ্রিক চিত্র বিচার করা উচিত নয় বলেই জানিয়েছিলেন সৌরভ। যদিও তাঁর সেই প্রতিক্রিয়া ভাল চোখে নেয়নি বেশিরভাগ। প্রকাশ্যে বাংলার ক্রিকেট আইকনের বিরুদ্ধে সমালোচনায় সরব হয় তারা। এই পরিস্থিতিতে গত শনিবার সৌরভ জানান ঘটনাটি ভয়ঙ্কর। দোষীদের এমন শাস্তি হোক যাতে আগামীদিনে এরকম ঘটনা কেউ ঘটাতে না পারে। সিবিআই তদন্ত করছে দোষীরা শাস্তি পাবে। যদিও তারপরেও সৌরভকে নিয়ে বিতর্ক থামেনি। অবশেষে নিজের এক্স হ্যান্ডেলের প্রোফাইল ছবিটি কালো করে দিলেন সৌরভ।
আরও পড়ুন ঝাড়গ্রামে হাতিকে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ, উত্তরবঙ্গে হাতিকে পরানো হচ্ছে রাখি
আরজি কর কাণ্ডে শহর জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়ে পথে নেমেছেন বিভিন্ন পেশার মানুষ। সেই মিছিলে সামিল হতে দেখা গিয়েছে সমাজের বিশিষ্টদেরও। ১৪ অগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রাক্কালে পথে নামেন তাঁরা। রাজ্যের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সেখানে তাঁর ও সৌরভের উপস্থিত থাকার কথা থাকলেও, মেয়ের অসুস্থতার কারণে তা হয়ে ওঠেনি। সংবাদমাধ্যমে এমনটাই দাবি করেছেন ডোনা গঙ্গোপাধ্যায়। এবার সমাজ মাধ্যমেও প্রতিবাদে সোচ্চার হতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যদিও সেখানে তিনি আরজি কর-কাণ্ডের উল্লেখ করেননি। কিন্তু ঘটনার পর থেকে সমাজমাধ্যমে অনেককেই প্রোফাইল পিকচারে কালো রঙের ছবি ব্যবহার করতে দেখা যাচ্ছে। এর মাঝে সৌরভও তাঁর নিজের ছবি সরিয়ে কালো রং করে দিয়ে কীসের ইঙ্গিত দিলেন?
#FormerBCCIPresidentSouravGanguly
#RGkarHospital
#RGKARDoctorDeath
#Latestbengalinews


More Stories
বারাসাতে মেসির হ্যাটট্রিক, কাস্টমসকে ৭ গোল দিল পাঞ্জাব
তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলির ঠাঁই এখন বৃদ্ধাবাসে
ফুটবলে সাফল্য ভারতের : পানামার কোচের পরামর্শ