সময় কলকাতা ডেস্ক, ২২ আগস্ট : সাতসকালেই মাঝ আকাশে বোমাতঙ্ক! কেরলের তিরুঅনন্তপুরম বিমানবন্দরে জারি করা হল ইমার্জেন্সি। ফোন করে এয়ার ইন্ডিয়ার বিমান উড়িয়ে দেওয়ার হুমকি। তড়িঘড়ি যাত্রীদের ওই বিমান থেকে নামানো হয় বিমানবন্দরে। এরপর বিমানটিকে সরিয়ে আনা হয় আইসোলেশন বে-তে। নিরাপত্তা রক্ষীরা ঘিরে ফেলেছে গোটা এলাকা। ইতিমধ্যেই বিস্ফোরকের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
আরও পড়ুন ৩০ বছরে এরকম ঘটনা দেখি নি, ফৌজদারি বিধি মানা হয় নি -জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি
সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ছড়ায়। মুম্বই থেকে তিরুঅনন্তপুরমগামী বিমানটি মাঝ আকাশে থাকাকালীন বিমানে বোমা রাখা আছে বলেই হুমকির ফোন আসে। এরপর তড়িঘড়ি ১৩৫ জন যাত্রীকে সুস্থ অবস্থায় নিয়ে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। সঙ্গে সঙ্গে বিমানটিকে আইসোলেশন বে-তে স্থানান্তরিত করা হয়।এরপরেই শুরু হয় বিস্ফোরকের খোঁজ। মুহূর্তের মধ্যে নিরাপত্তারক্ষীরা গোটা এলাকা ঘিরে ফেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও বোমার খোঁজ মেলেনি।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই বিমানের পাইলট সকাল সাড়ে ৭টা নগাদ হুমকির কথা জানতে পারেন। ৭টা বেজে ৩৬ নাগাদ বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। অন্যদিকে কর্তব্যরত পাইলট বিমানটিকে জরুরি অবতরণ করায় তিরুঅনন্তপুরম বিমানবন্দরে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা সুরক্ষিত। যদিও তিরুঅনন্তপুরম বিমানবন্দরে ধীরে ধীরে বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে।
#AirIndiaFlight
#Bombthreat
#ThiruvananthapuramAirport


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের