সময় কলকাতা ডেস্ক, ৭ সেপ্টেম্বরঃ হাওড়া-মুম্বই এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন। এবার লাইন থেকে ছিটকে গেল সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা। শনিবার সাতসকালে মধ্যপ্রদেশের জবলপুর স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে যায় ইন্দোর-জবলপুর সোমনাথ এক্সপ্রেস ট্রেনের দু’টি কোচ। ট্রেনের গতি কম থাকায় কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ। শনিবার ভোরে এই দুর্ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন SSC Scam: সুপ্রিম কোর্টে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার সম্ভাব্য শুনানি ১০ সেপ্টেম্বর
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে গুজরাতের সোমনাথ পর্যন্ত যায় সোমনাথ এক্সপ্রেস। এদিন ভোর ৫টা ৫০ মিনিটে ইন্দোর-জবলপুর সোমনাথ এক্সপ্রেস ট্রেনটির জবলপুর স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কথা ছিল। কিন্তু, স্টেশনে ঢোকার মুখে আচমকাই দু’টি কোচ লাইনচ্যুত হয়। ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যাত্রীরা সকলে সুরক্ষিত বলেই জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। তবে, ঘটনার জেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে, এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন রেল আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে লাইন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেন। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও অবধি জানা যায়নি। দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটি সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে এই দুর্ঘটনার জেরে ওই লাইনে দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল বন্ধ ছিল।

প্রসঙ্গত, এর আগে গত আগস্ট মাসেই লাইন থেকে ছিটকে যায় সবরমতী এক্সপ্রেসের ২০টি কোচ। উত্তরপ্রদেশের কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। রেল সূত্রে খবর, রেল লাইনে একটি বোল্ডার ছিল। আর তাতেই ধাক্কা লাগে ইঞ্জিনের। এরপরই লাইনচ্যুত হয়ে যায় ২০টি কোচ। সে সময় ট্রেনে প্রায় ১৩০০ যাত্রী ছিলেন বলেই সূত্রের খবর। তবে, রেল দুর্ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
#Somnathexpressderailed
#madhyapradeshjabbalpurTrainAccident
#TrainAccident
#Latestbengalinews


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের