স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ সেপ্তেম্বরঃ দলীপ ট্রফির প্রথম ম্যাচেই ইন্ডিয়া বি এর কাছে হার ইন্ডিয়া এ দলের। প্রথম ইনিংসে মুশির খানের শতরানই গোটা ম্যাচে এগিয়ে রাখলো অভিমন্যু ইস্বরনদের। দ্বিতীয় ইনিংসের পর ভারত বি এর দেওয়া ২৭৪ রানের লক্ষ্য তারা করতে গিয়ে মুখ থুবড়ে পড়ল শুভমানরা। ৭৬ রান বাকি থাকতেই দশ উইকেট হারিয়ে প্রতিপক্ষের জয় নিশ্চিত করে দিল। দুটো ইনিংসেই ব্যার্থ শুভমান গিল। জয়ী হলেও নজর কাড়ার মত ব্যাটিং করতে পারেননি যশস্বী জয়স্বালও। দলকে বাঁচাতে না পারলেও প্রথম দিনেই চার উইকেট তুলে নজর কেরেছিলেন বংলার রঞ্জি অলরাউন্ডার আকাশদীপ। শেষের দিনে এসে ব্যাটেও কামাল দেখালেন তিনি। মাত্র ৪২ বল খেলে করেছেন ৪৩ রান। যার সৌজন্যে ভারতীয় কড়া নারছেন তিনি। বুমরাহ-শামির অবর্তমানে সিরাজ ও মুকেশের সাথে আকাশদীপ কি হতে পারে ভারতীয় দলের পরবর্তী বিকল্প।

বিগত চার দিন ধরে চলছিল দলীপ ট্রফির আরও একটি ম্যাচ। ভারত সি বনাম ভারত ডি। ম্যাচের দ্বিতীয় ইনিংসের পর আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আয়ারের দল ভারত ডি প্রতিপক্ষকে ২৩৩ রানের টার্গেট দিয়েছিল। চার উইকেট হাতে নিয়েই সেই লক্ষ্যে মসৃনভাবে পৌঁছে গেল চেন্নাইয়ের বর্তমান অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার্ডের দল ভারত সি। গোটা ম্যাচেই ব্যাট-বল উভয় বিভাগে এগিয়ে ছিল ভারত সি। ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরা ২২ বছরের বাহাতি স্পিনার মানব সুথার।
প্রথম ম্যাচেই হারের ধাক্কা চাপ বাড়াবে ভারত এ ও ডি উভয় শিবিরের। তবে এখনও পরাজিত দুই দলের হাতে আছে দুটি করে ম্যাচ। সুতরাং কঠোর অনুশাসনের সঙ্গে খেললে প্রত্যাবর্তন সম্ভব। আগামী ৩ মার্চ পরবর্তী ম্যাচ ভারত এ বনাম ডি। ভারত বি এর সঙ্গে সি খেলবে ৪ মার্চ। যশস্বী-শুভমান থেকে শ্রেয়সের-পন্থ ও ঋতুরাজ, ভারতীয় দলের তারকাদের ব্যাট থেকে রান দেখতে মুখিয়ে আছে দর্শকরা। দুয়ারে বাংলাদেশের সাথে টেস্ট সিরিজ, কার্যত কড়া নজর থাকবে জাতীয় নির্বাচকদেরও।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার