Home » মিশন বাংলাদেশ : শক্তিশালী দল নামাচ্ছে ভারত ,ফিরলেন ঋষভ, দলে বিরাট -বুমরা

মিশন বাংলাদেশ : শক্তিশালী দল নামাচ্ছে ভারত ,ফিরলেন ঋষভ, দলে বিরাট -বুমরা

সময় কলকাতা ডেস্ক, ৯ সেপ্টেম্বর : কাউকেই বিশ্রাম দেওয়া হচ্ছে না। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় টেস্ট দলে থাকছেন দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি  ও যশপ্রীত বুমরা। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজকে কে মোটেই হালকাভাবে নিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। শক্তিশালী দল নামাচ্ছে ভারত । দলে ফিরলেন ঋষভ পন্থ, প্রথমবারের মত টেস্ট স্কোয়াডে দেখা যাচ্ছে যশ দয়ালকে।  দলীপ ট্রফিতে দুই-ইনিংসে ৯উইকেট পাওয়া আকাশদীপ ও রয়েছেন টেস্ট স্কোয়াডে। উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি অবশ্যই কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা যাদের দলে থাকা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছিলেন দেশের ক্রিকেট বিশেষজ্ঞরা। দলীপ ট্রফির পারফরমেন্স কে গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা। ব্যাট হাতে দলীপে ব্যর্থ না হওয়া রাহুলকেই দলে রেখেছেন। তবে কেবলমাত্র শেষ কয়েকটি সাফল্যের ভিত্তিতে  মুশির খানকে টেস্ট স্কোয়াডে না রেখে রাখা হয়েছে সরফরাজ খানকে। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে রান পাওয়া দেবদত্ত পানিক্কালকে বাদ দেওয়া হয়েছে। বোলিং বিভাগে বুমরা -র প্রধান সহযোগী হতে চলেছেন মহম্মদ সিরাজ। স্পিন বিভাগে জাদেজার পাশাপাশি থাকছেন ভারতের সাম্প্রতিক সময়ের দুই সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন  ও কুলদীপ যাদব। অলরাউন্ডার হিসেবে  থাকছেন অক্ষর প্যাটেলও। ফলে যথেষ্ট শক্তিশালী দল নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। তবে এই টেস্ট সিরিজের ভারতীয় দলের সহ অধিনায়ক হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি। ১৯ সেপ্টেম্বর থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ভারতে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

প্রথম একাদশ যাই হোক, ভারতীয় নির্বাচকরা টেস্ট স্কোয়াডে রাখেননি কিছু কিছু ক্রিকেট বিশেষজ্ঞদের তৈরি করা “সম্ভাব্য তালিকার ” শ্রেয়স আইয়ার বা হর্ষিত রানাকে। বিশেষ কোনও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ না রেখে কোচ গৌতম গম্ভীরের হাতে তুলে দেওয়া হয়েছে এমন একটি টেস্ট দল যাদের অধিকাংশ প্লেয়ারই দীর্ঘ সময় ধরে ভারতের হয়ে সাফল্যের সঙ্গে খেলছেন। নতুন বলতে দুই পেসার আকাশদীপ ও যশ দয়াল যাদের মধ্যে আকাশদীপ ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতেই টেস্ট ক্রিকেটে সফল অভিষেক ঘটিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি ঋষভ পন্থ না থাকলেও তাঁরা এবার থাকছেন।বাংলাদেশের বিরুদ্ধে শক্তিশালী দল নামাচ্ছে ভারত।

পাকিস্তানের ঘরের মাটিতে পাকিস্তানকে  কচুকাটা করে আসা বাংলাদেশকে মোটেই হাল্কা করে না দিয়ে পূর্ণশক্তি নিয়ে মাঠে নামছে ভারত। উল্লেখ্য প্রথম টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে ১৯ থেকে ২৩  সেপ্টেম্বর।

টেস্ট স্কোয়াড রোহিত শর্মা (অধিনায়ক ), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত (উইকেটরক্ষক ), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক ), আর অশ্বিন, আর জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ
সিরাজ, আকাশ দীপ,যশপ্রীত বুমরাহ, যশ দয়াল।

 

সৌজন্য – BCCI x হ্যান্ডেল (বিগত সময়ের টুইটার )

BCCI
@BCCI
Follow
🚨 NEWS 🚨– Team India’s squad for the 1st Test of the IDFC FIRST Bank Test series against Bangladesh announced. Rohit Sharma (C), Yashasvi Jaiswal, Shubman Gill, Virat Kohli, KL Rahul, Sarfaraz Khan, Rishabh Pant (WK), Dhruv Jurel (WK), R Ashwin, R Jadeja, Axar Patel, Kuldeep Yadav, Mohd. Siraj,Akash Deep, Jasprit Bumrah, Yash Dayal.

Image

# শক্তিশালী দল নামাচ্ছে ভারত

About Post Author