সময় কলকাতা ডেস্ক, ৮ সেপ্টেম্বর : মা বাবার নাম বদল থেকে শুরু করে সংরক্ষিত শ্রেণীর আবেদনকারী হিসেবে নিজেকে জাহির করা ছাড়াও নিজের প্রতিবন্ধী শংসাপত্র দিয়ে চাকরি বাগিয়েছিলেন। প্রতিটি শংসাপত্র ছিল ভুয়ো। তাছাড়াও ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে এসেছিল। একাধিক জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ার পরে ২০২৩ ব্যাচের আইএএসঅফিসার পূজা খেড়কারকে বরখাস্ত করেছিল ইউপিএসসি। তারা এও জানিয়েছিল আর কোনও ইউপিএসসি পরীক্ষায় বুঝতে পারবেন না পূজা। পূজা খেড়কার এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তিনি জানিয়েছিলেন ইউপিএসসি একবার কাউকে নিয়োগ করলে তাকে আর বরখাস্ত করতে পারে না। অবশেষে তাঁকে বরখাস্ত করল কেন্দ্রীয় সরকার। অর্থাৎ চাকরি পেয়েও বরখাস্ত ‘জালিয়াত’ আইএএস অফিসার পূজা খেড়কার।

১৩ মাসের মধ্যে মৃত্যুদণ্ডের রায় :মাটিগাড়ায় ধর্ষণ-খুনের সাজা ফাঁসি, নির্দেশ দিল শিলিগুড়ি আদালত
ইউপিএসসি খতিয়ে দেখে পূজা তাঁর বাবা মার নাম বদল থেকে আরম্ভ করে যে যে পরিচয় পত্র দাখিল করেছিলেন তার সবকিছুই ছিল জালিয়াতি। শুধু তাই নয়, একাধিক প্রতিবন্ধী শর্ত সে দেখিয়েছিল যার মধ্যে চোখের এবং মানসিক অক্ষমতা। তাঁকে একাধিকবার এই পরীক্ষায় বসতে বলা হলেও তিনি বিভিন্ন অছিলায় এড়িয়ে যান। চাকরি পাওয়ার পরে গাড়ির ব্যবহার ও আধিকারিকের ঘর জোর করে দখল থেকে আরম্ভ করে একাধিক অভিযোগে অভিযুক্ত হয়। পূজা খেড়কার বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠার পরে ইউপিএসসি তার বিরুদ্ধে তদন্ত করে সিদ্ধান্তে উপনীত হয় এবং তাকে বরখাস্ত করে। পূজা ইউপিএসসির নির্দেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেও অবশেষে কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট ১৯৫৪ এবং সিভিল সার্ভিস ২০২২, ট্রেনি অ্যাক্ট প্রয়োগ করে তার নিয়োগকে বাতিল করে।।
# বরখাস্ত ‘জালিয়াত’ আইএএস অফিসার
আরও পড়ুন প্রাক্তন লিভারপুল অধিনায়ক রন ইয়েটস প্রয়াত


More Stories
যুদ্ধের জাঁতাকলে ভারত
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর