Home » Truck Strike: সাত দফা দাবিতে বুধবার থেকে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট , পুজোর মুখে বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম

Truck Strike: সাত দফা দাবিতে বুধবার থেকে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট , পুজোর মুখে বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম

সময় কলকাতা ডেস্ক, ১১ সেপ্টেম্বর: সাত দফা দাবিতে বুধবার থেকে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘটের ডাক দিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক অপারেটরস অ্যাসোসিয়েশন। জানা গিয়েছে, ১১, ১২, ১৩ সেপ্টেম্বর এই তিনদিন ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ অ্যাসোসিয়েশন এর অভিযোগ, পণ্য পরিবহণের সময় পুলিশ ও সিভিক পুলিশের হেনস্থার শিকার হতে হয় তাঁদের। এমনকী বেশ কিছু জায়গায় ওয়ে ব্রিজে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।

আরও পড়ুন      রাত পেরিয়ে সকাল! পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা

তাঁদের দাবি, মাল লোডিংয়ের সময় স্থানীয় কাঁটায় ওজন করা হয়। তার জন্য ১২০ থেকে ১৫০ টাকা দিতে হয়। তারপরও সরকারি কাঁটায় ওজন করাতে হয়। তাতে ২৩৬ টাকা দিতে হয়। এরফলে খরচ বেশি পড়ে যাচ্ছে। এইসব অবিলম্বে বন্ধ করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন। এছাড়াও, বালি পরিবহণের ক্ষেত্রে ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের কারণে ট্রাকচালকরা নানা হয়রানির সম্মুখীন হচ্ছেন।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: শুধু মেধাবিদের জন্য, নিচের ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধাটির সমাধান করতে পারবেন?

সেইসঙ্গে ১৫ বছরের গাড়ি ২০ বছর পর্যন্ত চালাতে দেওয়ার দাবিও জানিয়েছে ওই সংগঠন। এমনই সাতদফা অভিযোগ তুলে তিন দিন পণ্য পরিবহণ বন্ধ রাখার ডাক দিয়েছেন তাঁরা। পুজোর মুখে রাজ্যজুড়ে এই ধর্মঘটের কারণে পণ্যের মূল্যবৃদ্ধি ও জোগানে ঘাটতি হতে পারে বলে ব্যবসায়ীদের একাংশ মনে করছেন।

#FederationofWestBengalTruckOperatorsAssociation , 

#৭২ঘণ্টাট্রাকধর্মঘট , 

#Truckstrike

About Post Author