সময় কলকাতা ডেস্ক, ১৮ সেপ্টেম্বর: বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হচ্ছে বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। আপাতত কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা দু- এক জেলায় রয়েছে। গত কয়েকদিন কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ায় অনেকটাই স্বস্তি পেয়েছিল বঙ্গবাসী। তবে, এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি থাকবে। কলকাতায় ধীরে ধীরে তাপমাত্রা বদলাতে থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। মূলত পরিষ্কার থাকবে আকাশ।
আরও পড়ুন নাবালিকাকে চলন্ত বাসে কুপিয়ে খুন, বেপাত্তা অভিযুক্ত
পূর্বাভাস বলছে, এদিন সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকার আকাশ রোদ ঝলমলে। আকাশের গুমোট ভাব। আপাতত তাপমাত্রা খুব একটা নামার আর সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী কয়েকদিন ক্রমশ বাড়বে তাপমাত্রা। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১. ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৬ থেকে ৯২ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রাজ্যে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা ও সংলগ্ন জেলা গুলিতে এই অস্বস্তি বেশি অনুভূত হবে। স্বাভাবিক বা স্বাভাবিকের আশেপাশে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। আগামী দু’ দিন পশ্চিমের তিন জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও রয়েছে।
#Weatherupdate
#Latestbengalinews
#weatherreport


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস