Home » বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার  বিরুদ্ধে অভিযোগ দায়ের

বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার  বিরুদ্ধে অভিযোগ দায়ের

Oplus_131072

সময় কলকাতা, ৮ সেপ্টেম্বর : দুর্গা পূজার সময় বাঙালির আমিষ খাওয়া নিয়ে ফরমান জারি করা ভিনরাজ্য থেকে আসা সাধুবাবার বক্তব্য নিয়ে জনমানসে হইচই পড়েছিল আগেই। রাজনৈতিকভাবেও বিরুদ্ধ-প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল। এবার তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হ’ল।

বাগেশ্বর ধাম-এর প্রধান পুরোহিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী (যিনি বাগেশ্বর বাবা নামে পরিচিত)-র বিরুদ্ধে দুর্গাপূজা এবং বাঙালিদের খাদ্যাভ্যাস নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কলকাতার ভবানীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগটি দায়ের করা হয়। বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার  বিরুদ্ধে অভিযোগ দায়ের।

প্রসঙ্গত, খ্যাতনামা বাগেশ্বর  বাবা  বলেছিলেন, বঙ্গের দুর্গা পুজো সংস্কৃতির একটি বিষয় তাকে খুব আঘাত দেয়। তিনি উল্লেখ করেন,“বাংলায় এসে দুর্গাপূজার মণ্ডপের পেছনে আমিষ খাবার খাওয়া হয়। নোংরা খাবার রান্না করা হয়।”তিনি দুর্গাপূজার সময় আমিষ আহার গ্রহণকারীদের ‘পাখণ্ডী’ (ভণ্ড) বলে আখ্যা দেন।তিনি কলকাতার সনাতনীদের জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে বলেন যেন দুর্গাপূজায় যারা আমিষ খাচ্ছেন, তাদের সবাইকে বয়কট করা হয়।।

About Post Author