সময় কলকাতা ডেস্ক, ৯ সেপ্টেম্বর : আবার বারাসাতে খেলতে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল।বারাসাতে ডার্বি অনুষ্ঠিত হওয়ার সাত দিনের মধ্যেই আবার ময়দানের ছোট ডারবি বারাসাতে। বড় ম্যাচের এক সপ্তাহ যেতে না যেতেই আবার বারাসাতে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তবে এবার দুই প্রধান সম্মুখ সমরে থাকছে না। দুদলের প্রতিপক্ষই থাকছে তৃতীয় প্রধান মহামেডান।
উল্লেখ্য, বারাসাতে ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি ছিল বারাসাত জেলা পুলিশের কাছে এসিড টেস্ট। সেই পরীক্ষায় সসম্মানে উতরেছে বারাসাত জেলা পুলিশ। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি ম্যাচ সফলভাবে আয়োজন করার পরে আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব পেয়েছে বারাসাত। বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল মোহনবাগান গ্রূপ লিগের রুদ্ধশ্বাস ম্যাচের পরে এবার সুপার সিক্সের ম্যাচের তালিকা প্রকাশ করে আইএফএ। এই তালিকা অনুযায়ী আগামী ১৪ তারিখ, সোমবার বারাসাত স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মহামেডান। ১৭ তারিখ বারাসাত স্টেডিয়ামে নামবে মোহনবাগান।তাদেরও প্রতিপক্ষ মহামেডান। বারাসাত স্টেডিয়ামে আগামী ১৯ তারিখ ভবানীপুর ও ইউনাইটেডের মধ্যে ম্যাচ ও আয়োজিত হবে বলে জানিয়েছে আইএফএ।


More Stories
ইউএস ওপেন : ছিটকে গেলেন আলকারাজ
ঈশান কিষানের পরাক্রমে দলীপ ট্রফি জয়ের দোরগোড়ায় পূর্বাঞ্চল
ইউএস ওপেন জমজমাট