স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ সেপ্টেম্বর: ঘরের মাঠে দ্বিতীয় টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৬০২ রান তুলে ইনিংস ছাড়ে তারা। শতরান করেন তিন লঙ্কান ব্যাটার। তাঁদের মধ্যে অন্যতম কামিন্দু মেন্ডিস। এই শতরানের ফলে নতুন ইতিহাস রচনা করেছেন ২৫ বছরের ক্রিকেটার।

আরও পড়ুন: Dwayne Bravo: ক্রিকেটকে বিদায় জানিয়ে নাইটদের মেন্টর হলেন দুবারের বিশ্বজয়ী অলরাউন্ডার
গলের মাঠে নয়া নজির কামিন্দু মেন্ডিসের। প্রথম ইনিংসে ২৫০ বলে ১৮২ রানে অপরাজিত ছিলেন। মাত্র ১৩ ইনিংসে তিনি ঢুকে পড়লেন ১০০০ রানের ক্লাবে। স্পর্শ করলেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ৭৫ বছরের রেকর্ডকে। ১৯৪৯ সালে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার এই নজির গড়েছিলেন। ৭৫ বছর পর সেই রেকর্ড স্পর্শ করলেন শ্রীলঙ্কার ২৫ বছরের ক্রিকেটার। যদিও দ্রুত ১০০০ রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তাঁরা। প্রথম স্থানে যুগ্মভাবে রয়েছেন স্যার এভারটন ও হাবার্ট সাটক্লিফ। তাঁরা দুজনেই হাজার রান করতে নিয়েছিলেন মাত্র ১২ ইনিংস। তবে এশীয়দের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন শ্রীলঙ্কার ব্যাটার।
আরও পড়ুন: উপেক্ষিত বোরহাই নায়ক, আইএসএলে হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের
টেস্ট ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছেন কামিন্দু। ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। তারপর থেকে আট ম্যাচে পাঁচটি শতরান করে ফেলেছেন লঙ্কান ব্যাটার। ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে শতরান রয়েছে তাঁর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দ্বিতীয় শতরানটিও করে ফেললেন। গলে ১৮২ রানের ইনিংসটি সর্বোচ্চ। কামিন্দু ছাড়াও শতরান করেছেন দীনেশ চণ্ডীমল ও কুশল মেন্ডিসও। তাঁদের তিনটি শতরানের সৌজন্যে ৬০০ রানের গণ্ডি পেরিয়েছে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় কিউয়ি ব্রিগেডকে। তাঁদের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ৮৮ রানে। শেষের দিকে মিচেল স্যান্টনার ২৯ রানের লড়াকু ইনিংস না খেললে আরও বড় লজ্জার মুখে পড়তে হত নিউজিল্যান্ডকে। শ্রীলঙ্কার হয়ে মাত্র তিনজন বল করেন। প্রভাত জয়াসূরিয়া একাই নেন ৬ উইকেট। তিনটি উইকেট পেয়েছেন নিশান পেইরিস। আর একটি উইকেট গিয়েছে আসিথা ফার্নান্ডোর ঝুলিতে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার