স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ সেপ্টেম্বর: কলকাতা নাইট রাইডার্সের কোচিং দলে বড় রদবদল। আইপিএল জয়ী মেন্টর গৌতম গম্ভীরের জায়গায় দলের দায়িত্ব পেলেন ডোয়েন ব্রাভো। শাহরুখ খানের দলের পক্ষ থেকে ইতিমধ্যে সমাজমধ্যকে পোস্ট করে এই খবরে সিলমোহর দেওয়া হয়েছে। গত বছর লখনউ সুপার জায়ান্ট থেকে কেকেআরে প্রত্যাবর্তন করেছিলেন গৌতম গম্ভীর। কলকাতার দলকে অধিনায়ক হিসেবে আগে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। মেন্টর হিসেবেও সাফল্যে পেয়েছেন গৌতি। তাঁর নেতৃত্বে দশবছর পর আইপিএল কলকাতায় ফিরেছে। হাসি ফুটেছে সমর্থকদের মুখে। কিন্তু মেন্টর হিসেবে কলকাতায় গম্ভীরের দ্বিতীয় ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। কারণ জাতীয় দলে রাহুল দ্রাবিড়ের মেয়াদ পূর্ণ হয় টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর। তাঁর উত্তরসূরি হিসেবে রোহিত বিরাটদের দায়িত্ব তুলে দেওয়া হয় গম্ভীরের কাঁধে। ফলে কেকেআরে গম্ভীরের ছেড়ে যাওয়া হটসিটে কে বসবেন, তা নিয়ে শুরু হয় তুমুল জল্পনা। অনেক প্রাক্তন ও সদ্য প্রাক্তন হওয়া ক্রিকেটারের নাম শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন বিশ্বজয়ী অলরাউন্ডার ক্রিকেটার ডোয়েন ব্রাভোয় আস্থা রাখল নাইট থিঙ্কট্যাংক।
আরও পড়ুন আরজিকর বিতর্কের আবহেই টালা থানার নতুন ওসি হলেন মলয়কুমার দত্ত
জাতীয় দল থেকে তিন ফরম্যাটের ক্রিকেটে অনেক আগেই অবসর নিয়েছিলেন ব্রাভো। কিন্তু বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছিলেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলছিলেন। কিন্তু গত মঙ্গলবার দলের হয়ে খেলার সময় কুঁচকিতে চোট পান। তারপরেই পেশাদারী ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন ৪০ বছরের এই ক্রিকেটার। যদিও তাঁর ইচ্ছে ছিল মরশুম শেষ হলে অবসর নেবেন। কিন্তু চোটের কারণে তাঁর ইচ্ছে পূর্ণ হয়নি। কিছুটা ভারাক্রান্ত মনেই ক্রিকেটের বাইশ গজকে বিদায় জানালেন ব্রাভো।

যদিও খেলা ছাড়লেও ক্রিকেট ছাড়তে হচ্ছে না ব্রাভোকে। নাইট রাইডার্স দল তাঁকে মেন্টরের দায়িত্ব তুলে দিল। তাঁরা চাইছেন ব্রাভোর অভিজ্ঞতাকে কাজে লাগাতে। আইপিএলের সঙ্গে ব্র্যাভোর পরিচিতি দীর্ঘদিনের। প্রতিযোগিতার অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের গুরুত্বপুর্ণ সদস্য ছিলেন তিনি। দলের একাধিকবার আইপিএল ট্রফি জয়ের ক্ষেত্রে তাঁর তাৎপর্যপূর্ণ অবদান ছিল। গত মরশুমে তিনি ধোনিদের দলের বোলিং কোচ হিসেবে কাজ করেন। সেই দায়িত্ব ছেড়ে এ বার কলকাতায় নতুন ইনিংস শুরু করবেন ডোয়েন ব্রাভো।
#KolkataKnightRiders #IndianPremierLeague #GautamGambhir #ShahRukhKhan, #MahendraSinghDhoni #WestIndiesCricketTeam


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই