Home » Ravindra Jadeja: বাংলাদেশের বিরুদ্ধে জোড়া নজির জাদেজার

Ravindra Jadeja: বাংলাদেশের বিরুদ্ধে জোড়া নজির জাদেজার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ সেপ্টেম্বর: বাংলাদেশে বিরুদ্ধে কানপুরে দ্বিতীয় টেস্ট খেলছে ভারত। চতুর্থ দিনে জোড়া নজির গড়লেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে বাংলাদেশের দশম উইকেট তুলে নিয়ে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়লেন। পাশাপাশি এই ফরম্যাটে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে তিন হাজার রান ও ৩০০ উইকেট নিলেন জাদেজা।

আরও পড়ুন: Carles Cuadrat: আইএসএলে হারের হ্যাট্রিকের পর ইস্টবেঙ্গল ছাড়লেন কার্লেস কুয়াদ্রেত

প্রথম দিন ৩৫ ওভার খেলা হওয়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ থাকে। দ্বিতীয় ও তৃতীয় দিনে একটি বলও খেলা হয়নি। চতুর্থ দিনে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই ভারতের লক্ষ্য ছিল দ্রুত পড়শি দেশের ব্যাটারদের প্যাভিলিয়নে পাঠানো। সেই কাজে সফল হন ভারতীয় বোলাররা। বুমরা, সিরাজের দাপুটে বোলিংয়ের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে বেঙ্গল টাইগারদের ইনিংস। বুমরা তিনটি ও সিরাজ দুটি উইকেট নেন। প্রথম দিনে একটি উইকেট নেওয়ার পর এদিন এক উইকেট নেন রবি অশ্বিন। আর শেষ উইকেটটি পেয়েছেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে প্রথম উইকেট নিয়েই জোড়া নজির গড়েছেন ভারতীয় অলরাউন্ডার।

আরও পড়ুন: নিউটাউনে সরকারি আবাসনের নীচে ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ দায়ের

এটি রবীন্দ্র জাদেজার ৭৪ তম ম্যাচ। এই ম্যাচে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁলেন তিনি। আউট করেন বাংলাদেশের খালেদ আহমেদকে। কট অ্যান্ড বোল্ড করেন জাদেজা। ভারতীয়দের মধ্যে চতুর্থ দ্রুততম ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেট নিলেন তিনি। তার আগে রয়েছেন রবি অশ্বিন, অনিল কুম্বলে ও হরভজন সিং। ভারতীয়দের মধ্যে জাদেজার আগে টেস্ট ক্রিকেটে তিনশো উইকেট পেয়েছেন মোট ছয়জন। তিনশো উইকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেটে তিন হাজারের বেশি রান করেছেন ভারতীয় অলরাউন্ডার। তৃতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন তিনি। এই কীর্তি রয়েছে কপিল দেব ও রবি অশ্বিনের। তবে জাদেজা দ্রুততম ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে তিনশো উইকেট ও তিন হাজার রানের মালিক হলেন। এক্ষেত্রে তিনি বিশ্বের দ্বিতীয় দ্রুততম। তাঁর আগে রয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ইয়ান বোথাম। তিনি ৭২ টেস্টে ৩০০ উইকেট ও তিন হাজার রান পূর্ণ করেছিলেন। ইমরান খানকে টপকে বিশ্বের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার এই নজির গড়লেন জাদেজা।

About Post Author